Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শিলিগুড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী এক ব্যবসায়ী! আবাসনে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

শিলিগুড়ির আপার ভানুনগরে নিজের ফ্ল্যাটে গুলি করে আত্মহত্যা করেছেন এক তরুণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

শিলিগুড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী এক ব্যবসায়ী! আবাসনে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 19 August 2025 22:18

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ির আপার ভানুনগরে নিজের ফ্ল্যাটে গুলি করে আত্মহত্যা করেছেন এক তরুণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিলেন, তা এখনও স্পষ্ট নয়। শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃত ব্যবসায়ীর নাম প্রতীক আগরওয়াল। জানা গেছে, শিলিগুড়ির সেবক রোডে তাঁর একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। তিনি একটি স্বচ্ছল পরিবারের সদস্য। অল্প বয়সেই তিনি নিজের ব্যবসা সফলভাবে চালাচ্ছিলেন। তাঁর পরিবার ভানুনগরের ওই বহুতল অ্যাপার্টমেন্টে অনেক দিন ধরে বসবাস করে আসছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গুলির বিকট শব্দ শুনে প্রথমে ওই আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তাঁরা খোঁজখবর নিতে গিয়ে প্রতীক আগরওয়ালের এই মর্মান্তিক ঘটনাটি দেখতে পান। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ এসে প্রতীক আগরওয়ালের মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, যে পিস্তল দিয়ে তিনি আত্মহত্যা করেছেন, সেটির লাইসেন্স ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তাঁর পরিবারের সদস্যরা এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি, এবং সংবাদমাধ্যমকেও আবাসনে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনায় ওই বহুতল অ্যাপার্টমেন্ট এবং স্থানীয় ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে।


```