আহতদের কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। মাথা-সহ শরীরের একাধিক অংশে চোট গুরুতর বলেই জানা গিয়েছে। যদিও কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
.jpg.webp)
কাকদ্বীপে দুর্ঘটনা
শেষ আপডেট: 23 July 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip Accident)। বাস ও ট্রাকের সংঘর্ষে গুরুতর জখম অন্তত ১০ জন। দুই গাড়ির চালকই গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
এদিন কাকদ্বীপে (Kakdwip Accident) হারউড পয়েন্ট কোস্টাল থানার কাশীনগরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়িই দুমড়ে মুচড়ে গিয়েছে। বাস ও ট্রাকের চালকেরা গুরুতর জখম হন। এছাড়াও আহতের সংখ্যা একাধিক।
স্থানীয়রাই পুলিশে খবর দেয়। তাঁরা উদ্ধারকাজেও সাহায্য করে। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। ফলে ব্যস্ত সময় ভোগান্তির মুখে পড়তে হয় অনেককেই।
আহতদের কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। মাথা-সহ শরীরের একাধিক অংশে চোট গুরুতর বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে, ট্রাক চালককে পরে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যদিও কী কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের অনুমান, দ্রুত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে গোটা ঘটনাটি খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলের আশেপাশে কোনও সিসিটিভি আছে কিনা তাও দেখছে পুলিশ।