Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

চাকরির নাম করে পাচারের চেষ্টা, এনজেপি স্টেশন থেকে উদ্ধার ৫৬ যুবতী

চাকরির প্রলোভন দেখিয়ে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার ছক। এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে উদ্ধার ৫৬ যুবতীকে। গ্রেফতার ২ পাচারকারী। তদন্তে পুলিশ।

 

চাকরির নাম করে পাচারের চেষ্টা, এনজেপি স্টেশন থেকে উদ্ধার ৫৬ যুবতী

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 23:26

দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়িতে বেঙ্গালুরুতে চাকরির টোপে যুবতী পাচারের ছক ভেস্তে দিল জিআরপি ও আরপিএফ। নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP) থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৫৬ জন যুবতীকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতার এক ব্যক্তি ও শিলিগুড়ির এক মহিলাকে।

জানা গিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ডুয়ার্স এলাকার এই ৫৬ জন যুবতীকে একটি বেসরকারি সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাদের তোলা হয় পাটনাগামী ট্রেনে, যা ঘিরে সন্দেহ তৈরি হয় নিরাপত্তা বাহিনীর।

সোমবার রাতে নিয়মিত তল্লাশির সময় একসঙ্গে এত যুবতীকে দেখে সন্দেহ হয় জিআরপি ও আরপিএফের আধিকারিকদের। তাঁরা জিজ্ঞাসাবাদ শুরু করলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। যুবতীদের কারও কাছেই ছিল না ট্রেনের বৈধ টিকিট। বরং প্রত্যেকের হাতে কেবলমাত্র কোচ ও বার্থ নম্বর সিল মারা ছিল।

যুবতীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার কথা বলেছিল জিতেন্দ্র পাশওয়ান নামে কলকাতার এক ব্যক্তি ও চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলা। তাঁদের তরফে বলা হয়েছিল, ‘আইফোন’ নামক একটি বেসরকারি সংস্থায় কাজ দেওয়া হবে। কিন্তু ট্রেনের গন্তব্য পাটনা হওয়ায় সন্দেহ বাড়ে আরও।

দুই অভিযুক্তকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই আটক করে পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদে তাঁদের বক্তব্যে অসংগতি মেলে। তাঁরা কোনও কাজের চুক্তিপত্র বা বৈধ নথি দেখাতে পারেননি।

পরিবারগুলিকে খবর দিয়ে ডেকে পাঠানো হয়। পরে জিআরপি ও আরপিএফ ওই ৫৬ জন যুবতীকে পরিবারের হাতে তুলে দেয়। গোটা ঘটনায় মানব পাচার চক্র জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


```