Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বিতর্কিত বইয়ের প্রচার ও বিক্রিতে আদালতের স্থগিতাদেশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা দীপক ঘোষের বইয়ের উপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশনা ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করল বারাসত আদালত।

 

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বিতর্কিত বইয়ের প্রচার ও বিক্রিতে আদালতের স্থগিতাদেশ

আদালতের স্থগিতাদেশ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 23:22

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বইয়ের উপর জারি হল স্থগিতাদেশ। দীপক ঘোষ লেখা ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি’ শীর্ষক বইটির প্রকাশনা, বিক্রি, বিতরণ এবং প্রচারে মঙ্গলবার অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করল বারাসত সিভিল কোর্টের জুনিয়র ডিভিশন।

এই ব্যাপারে মামলার আবেদনকারী বিধাননগর পুরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগের সঙ্গে যোগাযোগ করল দ্য ওয়াল। তাঁর অভিযোগ, বইটির কিছু অংশ মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্যে পরিপূর্ণ। সেই কারণেই তিনি বইটির প্রচার ও বিক্রি বন্ধ করার আর্জি জানান আদালতে।

বিচারক পৌলমী পণ্ডিত আবেদনের প্রাথমিক শুনানির পর মঙ্গলবার নির্দেশ দেন, আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বইটির কোনওরকম প্রকাশনা, বিক্রি, বিতরণ, এমনকি বই থেকে উদ্ধৃত অংশের প্রচারও নিষিদ্ধ। এই নির্দেশের আওতায় পড়ে বইটির সেই অংশও, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দীপক ঘোষ এই বইয়ে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরেছেন বলে দাবি প্রকাশকের। তবে বইটি প্রকাশের আগেই কিছু অংশ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা ঘিরে বিতর্ক শুরু হয়।


```