Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা, রিপোর্ট তলব রাজ্যের

এই মামলায় রাজ্য ও হিডকোর থেকে হলফনামা তলব করেছে আদালত। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে ফের কলকাতা হাইকোর্টে মামলা, রিপোর্ট তলব রাজ্যের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 July 2025 15:14

দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হল। আর এই মামলায় রাজ্য (State Govt) ও হিডকোর (Hidco) থেকে হলফনামা তলব করেছে আদালত। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

হাইকোর্টে মামলাকারীর বক্তব্য, দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে হিডকোর অর্থ সাহায্যে। আর হিডকোর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, এটা আইনের পরিপন্থী। জনগণের টাকা এভাবে ব্যবহার করা যায় না।

এই প্রেক্ষিতে অডিট রিপোর্টেও সেই তথ্য উঠে এসেছে বলে জানান হয়েছে। অন্যদিকে, হিডকোর তরফে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে মামলার পরবর্তী শুনানির দিন রাজ্য ও হিডকোর থেকে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।

এর আগেও হিডকো ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। মামলাকারীর অভিযোগ ছিল, ট্রাস্টে অনুদান দিলেই ঠিকানা দেখানো হচ্ছে হিডকো অফিসের। তাই তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকার কি মন্দির তৈরি করতে পারে? তাহলে অনুদান দিলে আয়কর ছাড়ের কথা কেন বলা হচ্ছে? পাশাপাশি পুরীর মতো দিঘার জগন্নাথ মন্দিরকে 'ধাম' অ্যাখ্যা দেওয়ার কারণেও মামলা হয় হাইকোর্টে।


```