অভিজিৎ সরকারের খুনের মামলায় অভিযুক্ত এক পুলিশকর্মী এবং এক হোমগার্ড বর্তমানে জেলবন্দি। গত ১৮ জুলাই থেকে তাঁরা জেল হেফাজতে রয়েছেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 22 July 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: বেলেঘাটার বিজেপি কর্মী (BJP Worker) অভিজিৎ সরকারের খুনের মামলায় (Abhijit Sarkar Death Case) নতুন মোড়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন নারকেলডাঙ্গা থানার দুই পুলিশ আধিকারিক। জামিনের আর্জি জানিয়েছেন তাঁরা। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আগামী শুক্রবার এই মামলার শুনানি হওয়ার কথা।
অভিজিৎ সরকারের খুনের মামলায় অভিযুক্ত এক পুলিশকর্মী এবং এক হোমগার্ড বর্তমানে জেলবন্দি। গত ১৮ জুলাই থেকে তাঁরা জেল হেফাজতে রয়েছেন। তাঁদের জামিনের আর্জি জানিয়েই রাজ্যের উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা। তবে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, এটি জামিন মামলা হলেও মৃতের পরিবারকেও মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। তাঁদেরও বক্তব্যে জামিন মামলায় গুরুত্বপূর্ণ।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। সেই সময় বেলেঘাটায় (Beleghata) খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ওই ঘটনার তদন্ত সিবিআইয়ের হাতে দেয় কলকাতা হাইকোর্ট। সিবিআই প্রথমে একটি চার্জশিট জমা দিলেও তদন্তে উঠে আসে আরও কিছু তথ্য। তার ভিত্তিতেই অতিরিক্ত চার্জশিট (সাপ্লিমেন্টারি চার্জশিট) জমা পড়ে আদালতে।
এই ঘটনায় সিবিআই চার্জশিটে (CBI Chargesheet) তৃণমূল বিধায়ক পরেশ পাল (Paresh Pal), কাউন্সিলর স্বপন সমাদ্দার (Swapan Samaddar) এবং পাপিয়া ঘোষের (Papiya Ghosh) নাম রয়েছে। তাঁরা ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আগাম জামিনের জন্য। সেই মামলাতে আপাত স্বস্তি মিলেছে তাঁদের।