Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিহারে ভোটার তালিকা থেকে এরই মধ্যে ৫২ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, উদ্বেগ বাংলাতেও

বিহারে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বিশেষ সমীক্ষার পর। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে উত্তপ্ত রাজনীতি, উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গেও।

 

বিহারে ভোটার তালিকা থেকে এরই মধ্যে ৫২ লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, উদ্বেগ বাংলাতেও

উদ্বেগ বাংলাতেও

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 21:33

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে হারে নাম বাদ পড়ছে তা নিয়ে বাংলায় উদ্বেগ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ভোটার তালিকা সংশোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on voter list correction) এরই মধ্যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, দরকারে দিল্লিতে গিয়ে ধর্না দেবেন। তবে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন তাদের পরিকল্পনা মাফিক কাজ করে চলেছে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে এক ধাক্কায় বাদ পড়েছে প্রায় ৫২ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশনের দাবি, এই নামগুলো মুছে ফেলা হয়েছে বিশেষ সমীক্ষা (Special Intensive Revision – SIR) ও যাচাইয়ের ভিত্তিতে—যাঁরা মৃত, ঠিকানা পরিবর্তন করেছেন বা একাধিক স্থানে নাম নথিভুক্ত করেছেন, তাঁদেরই তালিকা থেকে সরানো হয়েছে।

কমিশনের বিবৃতিতে বলা হয়েছে, বাদ পড়া ভোটারদের মধ্যে ১৮ লক্ষ মৃত, ২৬ লক্ষ অন্যত্র স্থানান্তরিত, এবং ৭ লক্ষ জনের নাম দুই জায়গায় ছিল। এই নিয়ে বিরোধী দলগুলির মধ্যে চরম ক্ষোভ ছড়িয়েছে, যার জেরে আইনি লড়াইও শুরু হয়েছে।

তবে সমস্ত বিতর্কের মাঝে কমিশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে—১ অগস্টে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এক মাস সময় থাকবে কোনও সংশোধন বা আপত্তি জানানোর সুযোগ দিতে। ১ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নাগরিকরা তাঁদের নাম যুক্ত, বাতিল অথবা সংশোধনের আবেদন জানাতে পারবেন।

কমিশন জানিয়েছে, যাঁরা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, কাগজপত্র থাকুক বা না থাকুক, তাঁদের নাম খসড়া তালিকায় থাকবে। কেউ যদি এখনও ফর্ম জমা না দিয়ে থাকেন, তাহলে নির্ধারিত দাবি ফর্ম ও ঘোষণাপত্র দিয়ে তাঁদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।

এই প্রক্রিয়ার শেষে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত নতুন ভোটারদের নাম যুক্ত করার সুযোগ থাকবে।

কমিশনের বক্তব্য, ‘‘প্রায় ১ লক্ষ ব্লক লেভেল অফিসার (BLO), ৪ লক্ষ স্বেচ্ছাসেবক এবং ১.৫ লক্ষ রাজনৈতিক দলের নিযুক্ত প্রতিনিধি একযোগে কাজ করছেন সেই ভোটারদের খুঁজে বার করতে যাঁরা এখনও এনুমারেশন ফর্ম জমা দেননি বা যাঁদের তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি।’’

কমিশনের মতে, Special Intensive Revision (SIR) একটি সাংবিধানিক দায়িত্ব। আদালতে দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ অনুযায়ী এই প্রক্রিয়া পুরোপুরি নিয়ম মেনে চলছে।

এই ঘটনার জেরে বিহারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, বিরোধীরা একে গণতন্ত্রের উপর আঘাত বলে বর্ণনা করছে। তবে নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার বার্তা—একজন উপযুক্ত ভোটারও যাতে বাদ না পড়েন, সেই ব্যবস্থা করা হচ্ছে।


```