Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জগদীপ ধনকড়ের ইস্তফা, মমতা ও শুভেন্দুর কোনও ট্যুইট নেই, পরে অর্থবহ মন্তব্য মুখ্যমন্ত্রীর

উপ রাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের ইস্তফা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে চুপ থাকলেও পরে বলেন, "উনি সুস্থ সবল মানুষ"।

জগদীপ ধনকড়ের ইস্তফা, মমতা ও শুভেন্দুর কোনও ট্যুইট নেই, পরে অর্থবহ মন্তব্য মুখ্যমন্ত্রীর

গ্রাফিক্স: শুভ্র শর্ভিন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 20:39

দ্য ওয়াল ব্যুরো: উপ রাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের অকাল ইস্তফার কারণ নিয়ে জাতীয় রাজনীতিতে কৌতূহল ও সন্দেহের স্রোত বয়ে চলেছে। বাংলাতেও এ নিয়ে রাজনৈতিক ও আমলা মহলে কৌতূহলের শেষ নেই। তবে তাৎপর্যপূর্ণ ঘটনা হল, জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ইস্তফা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Jagdeep Dhankar) বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেউই সোশাল মিডিয়ায় বিশেষ করে এক্স হ্যান্ডেলে কোনও পোস্ট করেননি।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। ফলে তিনি যখন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন, অনেকে মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী নিশ্চয়ই সমাজ মাধ্যমে কিছু বলবেন। উপ রাষ্ট্রপতি পদে নির্বাচনে জগদীপ ধনকড়কে সমর্থন করেছিল তৃণমূল। তাই এই কথাটা মনে হওয়াটা হয়তো স্বাভাবিক।

আবার ধনকড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দারুণ সম্পর্ক ছিল তাঁর। শুভেন্দুও দিল্লিতে গেলেই একবার উপ রাষ্ট্রপতি ভবনে গিয়ে ধনকড়ের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন। 
পর্যবেক্ষকদের অনেকের মতে, শুভেন্দুও হয়তো বুঝতে পারছেন কেন্দ্রের সরকার তথা বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে সংঘাতের কারণেই ধনকড় ইস্তফা দিয়েছেন। তাই আগ বাড়িয়ে সমাজমাধ্যমে কোনও পোস্ট করেননি। এবং তাঁর সঙ্গে যতই ব্যক্তিগত সম্পর্ক থাকুক ধনকড়ের সুস্থতা কামনা করে কোনও পোস্ট করেননি।

সূত্রের খবর, তৃণমূলও দলের সব মুখপাত্রদের সোমবার রাতেই জানিয়ে দেয় এ ব্যাপারে তাঁরা যেন কোনও মন্তব্য না করেন। তবে হ্যাঁ, শুধু অসুস্থতার কারণে জগদীপ ধনকড় পদ ছেড়ে দিয়েছেন, এমনটা মমতা বন্দ্যোপাধ্যায়ও মনে করছেন না। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী। তাঁকে তখন এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “উনি একজন সুস্থ সবল মানুষ। আমি মনে করি ওনার শরীর ঠিকই আছে”।


```