রাজ্যের শিক্ষা মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্যাঁচ পয়জারের জায়গা আইনের জায়গা হতে পারে না। যে শিক্ষকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের মামলায় পার্টি হয়েছিলেন বা ওই ৩২ হাজার শিক্ষকদের (32000 primary teacher) উদ্দেশ্য করে ব্রাত্য বলেন, 'আপনারা চিনে নিন কারা আপনাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে।'

শেষ আপডেট: 3 December 2025 18:34
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আদালতের রায়ে স্বস্তির হাসি নবান্নের (Nabanna)। স্বস্তির হাসি রাজ্য শিক্ষা দফতরের। আর ভোটের আবহে সবচেয়ে বেশি স্বস্তির হাসি হাসার সময় রাজ্যের শাসক দলের। সেই হাসি সামনে রেখেই বিজেপি সাংসদকে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী তথা বিধায়ক ব্রাত্য বসু (Bratya Basu)
বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhayay ) সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দেওয়ার পর প্রথমে এসএসসি (SSC) অফিসে একদফা ও তারপর তৃণমূল ভবনে দ্বিতীয় দফা প্রেস কনফারেন্স (Press Meet) করেন ব্রাত্য বসু। সেখানেই নাম না করেই তিনি বলেন, 'ভগবান শয়তানে পরিণত হয়েছে।'
ব্রাত্য বসু এখানে কাকে উদ্দেশ্য করে একথা বললেন সেটা জানার জন্য কোনও পুরষ্কার নেই। রাজ্যের শিক্ষা মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্যাঁচ পয়জারের জায়গা আইনের জায়গা হতে পারে না। যে শিক্ষকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের মামলায় পার্টি হয়েছিলেন বা ওই ৩২ হাজার শিক্ষকদের (32000 primary teacher) উদ্দেশ্য করে ব্রাত্য বলেন, 'আপনারা চিনে নিন কারা আপনাদের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে।'
শিক্ষামন্ত্রী বলেন, 'যদি এই রায়ের বিরুদ্ধে কেউ বা কোনও সংগঠন সুপ্রিম কোর্টে (Supreme Court) যায়, তাহলে আপনারা বুঝে যাবেন, কারা আসলে আপনাদের চাকরি খেতে চায়। মনে রাখবেন আমাদের সরকারকেই একমাত্র ভরসা করা যায়।' তবে সিপিএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) যেমন বলেছেন যে বিচারকরা আবেগতাড়িত হয়ে এই রায় দিয়েছেন, এই প্রশ্ন ব্রাত্যর সাফ কথা, 'আইনের কাছে সেন্টিমেন্টের কোনও মূল্য নেই। বিচারক বদলায়, রায়ও বদলায়, আইন জেতে। আজকে প্রমাণিত হল আইন জিতেছে।'
সম্প্রতি এসএসসি (SSC) যে নিয়োগ পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে ব্রাত্য বসু উত্তর, 'নতুন পরীক্ষার নিয়োগ যাতে সম্পূর্ণ মেধার ভিত্তিতে হয় সেটা আমরা অবশ্যই দেখবো।' তবে শেষে নাম না করে ফের একবার তৎকালীন বিচারপতি বর্তমানে বিজেপির সাংসদ (BJP MP) অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করেই ব্রাত্য বসু বলেন, যাকে ভগবান সাজানো হয়েছিল, আজ সেই স্ট্যাচু ভেঙে চুরচুর হয়ে গেছে।
ব্রাত্য বসুর থেকে ব্যাটন নিয়ে একই ভঙ্গিমায় অভিজিতের প্রতি কটাক্ষ ছুঁড়ে দেন তৃণমূল কংগ্রেসের আরেক মুখপাত্র অরূপ চক্রবর্তী। এই মামলার (তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে) শুনানি চলাকালীন একটি পর্যবেক্ষণ বেশ ভাইরাল হয়েছিল। শোনা যায় সেইসময় তিনি বলেছিলেন 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব।' এদিন সেই মন্তব্যকেই তাঁর দিকে ঘুরিয়ে দিয়ে অরূপ বলেন, 'চাকরিখেকোদের ঢাকি সহ বিসর্জন দিল বঙ্গোপসাগরে।' সেই সঙ্গে তার দাবি, 'রাজ্যের নিয়োগ প্রক্রিয়া যে স্বচ্ছতার সঙ্গে হয়েছিল, তাকে মান্যতা দিল এই রায়।