Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মেমারিতে বিএলও-র মৃত্যু, 'ফর্ম বিলির অতিরিক্ত চাপ সহ্য হয়নি, তারপরই ব্রেন স্ট্রোক', দাবি পরিবারের

পরিবারের দাবি, শনিবার বিকেলে গ্রামের কোঁড়া পাড়ায় গণনাপত্র বা এনুমারেশন ফর্ম বিলির কাজ চলাকালীন আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন নমিতা। 

মেমারিতে বিএলও-র মৃত্যু, 'ফর্ম বিলির অতিরিক্ত চাপ সহ্য হয়নি, তারপরই ব্রেন স্ট্রোক', দাবি পরিবারের

মৃত নমিতা হাঁসদা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 9 November 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: এনুমারেশন ফর্ম বিলি (SIR) করতে গিয়ে প্রাণ গেল এক বিএলও-র (BLO Death)। পেশায় তিনি অঙ্গনওয়াড়ি কর্মী। মৃতের পরিবারের অভিযোগ, কাজের অতিরিক্ত চাপে মৃত্যু হয়েছে তাঁর। শনিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে মৃত্যু হয় নমিতা হাঁসদা (৫১)-র। তিনি মেমারির বোহার–২ পঞ্চায়েতের চক বলরাম গ্রামের বাসিন্দা ও স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।

পরিবারের দাবি, শনিবার বিকেলে গ্রামের কোঁড়া পাড়ায় গণনাপত্র বা এনুমারেশন ফর্ম বিলির কাজ চলাকালীন আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন নমিতা। তাঁকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের পরিবারের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অত্যধিক কাজের চাপ দেওয়া হচ্ছিল। শনিবারও শরীর খারাপ থাকা সত্ত্বেও তাঁকে ফর্ম বিলির কাজে যেতে বলা হয়েছিল। পরিবারের বক্তব্য, “চাপের মধ্যেই কাজ করতে গিয়ে মায়ের মৃত্যু হয়েছে।”

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নমিতা হাঁসদার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন।

আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এসআইআর (SIR) সংক্রান্ত ভোটার তালিকার ‘এনুমারেশন ফর্ম’ বিলির কাজ। এই সময়ের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন বিএলও (BLO) বা বুথ লেভেল অফিসাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে এবার নতুনভাবে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

৪ ডিসেম্বরের মধ্যে পূরণ করা ফর্ম জমা নেওয়া হবে। এরপর ৯ ডিসেম্বর প্রকাশিত হবে প্রাথমিক খসড়া ভোটার তালিকা। সেই তালিকা খতিয়ে দেখার সুযোগ পাবেন ভোটাররাও। অর্থাৎ, ডিসেম্বরের শুরুতেই রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পর্ব।

তথ্য বলছে, বুধবার রাত ৮টা পর্যন্ত ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফর্ম বিলি করা হয়েছিল গোটা রাজ্যে (West Bengal)। আর বৃহস্পতিবার রাত ৮টার হিসেব বলছে সেই সংখ্যা ছাড়িয়েছে ২ কোটিরও বেশি। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ২.০১ কোটি এনামুরেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যজুড়ে।

রাজ্যে মোট ৮০,৬৮১টি বুথে এই কাজ চলছে। কমিশনের (Election Commission) তথ্য অনুযায়ী, বিএলও-দের পাশাপাশি স্বীকৃত সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট (BLA appointments) নিয়োগ করেছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পার্টির মধ্যে বিজেপি (BJP) সবচেয়ে এগিয়ে, তাঁদের নিযুক্ত বিএলএ সংখ্যা ৩৭ হাজার ৭০০। তৃণমূলের (TMC) সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৪, সিপিএমের সংখ্যা ২৯ হাজার ১৬০ এবং কংগ্রেসের ৬ হাজার ৯৯৯।


```