Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

SIR: বাড়ি বাড়ি না গিয়ে যেখানে-সেখানে ফর্ম বিলির অভিযোগ! ৮ বিএলও-কে শোকজ কমিশনের

নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, প্রতিটি বিএলও (BLO)-র দায়িত্ব নির্দিষ্ট এলাকায় গিয়ে প্রত্যেক ভোটারের সঙ্গে যোগাযোগ করা এবং ফর্ম হাতে হাতে পৌঁছে দেওয়া।

SIR: বাড়ি বাড়ি না গিয়ে যেখানে-সেখানে ফর্ম বিলির অভিযোগ! ৮ বিএলও-কে শোকজ কমিশনের

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 November 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন ফের উঠল অনিয়মের অভিযোগ। বহু জায়গায় বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO)-রা কমিশনের নিয়ম মানছেন না বলে অভিযোগ। অনেকেই দাবি করেছেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম (Enumeration Form) বিলি করার পরিবর্তে তাঁরা খোলা জায়গা, ক্লাব বা দোকানে বসে ফর্ম বিতরণ করছেন। এতে সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

নির্বাচন কমিশনের (ECI) গাইডলাইন অনুযায়ী, প্রতিটি বিএলও (BLO)-র দায়িত্ব নির্দিষ্ট এলাকায় গিয়ে প্রত্যেক ভোটারের সঙ্গে যোগাযোগ করা এবং ফর্ম হাতে হাতে পৌঁছে দেওয়া। কিন্তু বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে এই নির্দেশ উপেক্ষা করা হয়েছে বলে খবর। ফলে কমিশন নড়েচড়ে বসেছে। ইতিমধ্যেই আটজন বিএলও (BLO)-কে কারণ দর্শানোর বা শো-কজ নোটিস পাঠানো হয়েছে।

বিএলও (BLO)-দের কাজের উপর আরও কড়া নজরদারি রাখতে রাজ্যের মুখ্য নির্বাচন দফতরে (CEO Office) খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট ফোন নম্বরও প্রকাশ করেছে কমিশন - ০৩৩-২২৩১০৮৫০। এই নম্বরে ফোন করে সাধারণ মানুষ বিএলও-দের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন।

সূত্রের খবর, যে সব BLO-র বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শাস্তি হিসেবে পদাবনতি (ডিমোশন), বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ রাখা বা চাকরি থেকে বরখাস্ত - সবই সম্ভাবনার মধ্যে রয়েছে। এমনকী কেউ যদি ফর্ম বিলির নামে অর্থ দাবি করেন বা ইচ্ছাকৃতভাবে ফর্ম নষ্ট করেন, তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে।

রাজ্যজুড়ে মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও (BLO) মাঠে নেমেছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত ১৪ হাজার কর্মী। ২৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে ভোটারদের হাতে পৌঁছবে ৭ কোটি ৬৬ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম - যার দ্বিগুণ সংখ্যায় ফর্ম ছাপানো হয়েছে।

যারা কোনও কারণবশত বাড়ি থাকতে পারবেন না তাদের জন্য অনলাইন ফর্ম ফিল-আপের (Online Form Fill Up) সুবিধা রয়েছে। বৃহস্পতিবার থেকে অনলাইন সুবিধাটি কার্যকর হয়েছে।

যারা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাড়ির বাইরে রয়েছেন তারা খুব সহজেই অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে, নিজের এপিক নম্বরের (Epic Number) সঙ্গে মোবাইল নম্বরের (Mobile Number) যেন লিঙ্ক থাকে। তাহলে অনায়াসে যে কোনও জায়গায় বসে এক ক্লিকেই ফর্ম খুলে তা ফিল-আপ করে সাবমিট করতে পারবেন ভোটাররা।


```