Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SIR: পরিষেবা চালু! অনলাইনেই পেয়ে যান এনুমারেশন ফর্ম, ফিল-আপ করবেন কীভাবে

যারা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাড়ির বাইরে রয়েছেন তারা খুব সহজেই অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে, নিজের এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের যেন লিঙ্ক থাকে।

SIR: পরিষেবা চালু! অনলাইনেই পেয়ে যান এনুমারেশন ফর্ম, ফিল-আপ করবেন কীভাবে

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 November 2025 15:58

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া শুরু হওয়ার পর গত মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও-রা (BLO)। তাঁদের মূল কাজ ভোটারদের দিয়ে এনুমারেশন ফর্ম ফিল-আপ (Enumeration Form Fill Up) করানো। কিন্তু যারা ওই মুহূর্তে কোনও কারণবশত বাড়ি থাকতে পারবেন না তাদের জন্য অনলাইন ফর্ম ফিল-আপের (Online Form Fill Up) সুবিধা রয়েছে। মঙ্গলবার থেকে তা চালু না হলেও বৃহস্পতিবার থেকে অনলাইন সুবিধাটি কার্যকর হয়েছে।

যারা কর্মসূত্রে বা অন্য কোনও কারণে বাড়ির বাইরে রয়েছেন তারা খুব সহজেই অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে, নিজের এপিক নম্বরের (Epic Number) সঙ্গে মোবাইল নম্বরের (Mobile Number) যেন লিঙ্ক থাকে। তাহলে অনায়াসে যে কোনও জায়গায় বসে এক ক্লিকেই ফর্ম খুলে তা ফিল-আপ করে সাবমিট করতে পারবেন ভোটাররা।

কীভাবে অনলাইন ফর্ম ফিল-আপ করবেন

প্রথমে https://voters.eci.gov.in ওয়েবসাইটে যান।

সাইট খুললেই ডানদিকে দেখতে পাবেন - Fill Enumeration Form। তাতে ক্লিক করুন।

তারপর নিজের এপিক নম্বর বা মোবাইল নম্বর কিংবা ই-মেল আইডি এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করুন।

এরপর ওটিপি পাবেন মোবাইল নম্বরে। সেটি দিলেই ফর্মের জন্য সাইট খুলে যাবে। সেখানে যাবতীয় তথ্য ফিল-আপ করুন এবং সাবমিট করুন।

যেভাবে বিএলওদের (BLO) সামনে বসে অফলাইন ফর্ম পূরণ করা হয়, ঠিক সেইভাবেই অনলাইনে তা পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট নির্দেশিকা অনুসারে পূরণ করা ফর্মটি আপলোড করতে হবে।

গত মঙ্গলবার অর্থাৎ বিএলও অভিযানের প্রথম দিন থেকেই এই ফর্ম অনলাইনে দেওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকেই চালু হল অনলাইন ফর্ম পূরণের প্রক্রিয়া।

রাজ্যজুড়ে মোট ৮০ হাজার ৬৮১ জন বিএলও (BLO) মাঠে নেমেছেন। সঙ্গে রয়েছেন অতিরিক্ত ১৪ হাজার কর্মী। ২৯৪টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে ভোটারদের হাতে পৌঁছবে ৭ কোটি ৬৬ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম - যার দ্বিগুণ সংখ্যায় ফর্ম ছাপানো হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার প্রতিটি বাড়িতে অন্তত একাধিকবার যাবেন বিএলও। হাতে থাকবে এনুমারেশন ফর্ম, যা পূরণ করাতে হবে ভোটারদের। কেউ বাড়িতে না থাকলে চিন্তার কারণ নেই। প্রয়োজনে তিন-চারবার পর্যন্ত বাড়িতে আসবেন তাঁরা।


```