Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

চোর সন্দেহে চার নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ, বিজেপি নেতা বেপাত্তা

অভিযোগ, বৃহস্পতিবার রাতে ডালখোলার বিজেপি নেতা অর্জুন সরকার-সহ কয়েকজন হরিজন সমাজের চার কিশোরকে কাজ করানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর চুরির অভিযোগ তুলে ওই চার কিশোরকে বেধড়ক মারধর করে।

চোর সন্দেহে চার নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ, বিজেপি নেতা বেপাত্তা

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 20 February 2026 15:23

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: চোর সন্দেহে চার নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ডালখোলার এক  বিজেপি নেতার বিরুদ্ধে। মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় এলাকায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।  

অভিযোগ, বৃহস্পতিবার রাতে ডালখোলার বিজেপি নেতা অর্জুন সরকার-সহ কয়েকজন হরিজন সমাজের চার কিশোরকে কাজ করানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর চুরির অভিযোগ তুলে ওই চার কিশোরকে বেধড়ক মারধর করে। মারধরে গুরুতর জখম হয়েছে তারা। বর্তমানে চিকিৎসার জন্য ওই চার কিশোরকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কিশোরের অভিভাবক সঞ্জয় বাঁশফোর ও আশা বাঁশফোর জানান, বৃহস্পতিবার রাতে তুষারকান্তি সাহা, কৌশিক মাহাতো ও বিক্কি সিং নামে তিন তরুণ তাঁদের বাড়িতে এসে ছেলেদের ডেকে বলে ক্যাটারিংয়ের কাজ আছে। তাদের কথা মতো ছেলেরা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা অর্জুন সরকারের বাইকের শোরুমের সামনে নিয়ে গিয়ে ছেলেদের বেধড়ক মারধর শুরু করে। তাঁরা বলেন, "ওই চার কিশোরের মধ্যে তিনজনকে বাইকে করে শিকারপুর নিয়ে যায়। এবং সেখানেও তাদের বেধড়ক মারধর করে অর্জুন সরকার- সহ কয়েকজন। এবং নাবালকদের উপর চাপ সৃষ্টি করে যাতে তারা চুরির অভিযোগ স্বীকার করে নেয়।"

ঘটনা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন নাবালকদের অভিভাবকরা। শুক্রবার সকালে ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক তরুণকে আটক করে নিয়ে আসে পুলিশ। যদিও ঘটনার মূল অভিযুক্ত অর্জুন সরকার গা ঢাকা দিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। এমনকী অভিযুক্ত তাঁর দলের কিনা, তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। বলেন, "না জেনে কিছু বলব না। কোন অর্জুন! বিজেপির না তৃণমুলের! কী করেছে সবটা না জেনে কিছু বলব না।" অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল হুঁশিয়ারি দেন, যদি পুলিশ ব্যবস্থা না নেয় তবে তাঁরা আন্দোলনে নামবেন।


```