২০২২ সালে গরু পাচার মামলায় তৎকালীন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর বীরভূমের দায়িত্ব কার্যত নিজের কাঁধেই তুলে নেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের কাজ দেখার জন্য তিনিই একটি দল গঠন করে দিয়েছিলেন।
.jpg.webp)
অনুব্রত মণ্ডল-সুব্রত বক্সী
শেষ আপডেট: 8 June 2025 00:50
দ্য ওয়াল ব্যুরো: আগামী সপ্তাহেই বীরভূমের (Birbhum) কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi)। ইতিমধ্যেই তাঁদের কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। ১৪ জুন তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্য সভাপতি। অনুব্রত-বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে।
২০২২ সালে গরু পাচার মামলায় তৎকালীন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর বীরভূমের দায়িত্ব কার্যত নিজের কাঁধেই তুলে নেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের কাজ দেখার জন্য তিনিই একটি দল গঠন করে দিয়েছিলেন।
অনুব্রত (Anubrata Mondal) জেলে থাকাকালীনই তাঁকে বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের সময় দেখা যায় বীরভূমের জেলা সভাপতির পদটাই নেই। কেবল কোর কমিটিই সম্প্রসারণ করা হয়।
কোর কমিটিতে রাখা হয়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিনহা। তৃণমূলের দুই সাংসদ অসিত মাল এবং শতাব্দী রায় এই কোর কমিটির দু'জন আমন্ত্রিত সদস্য।
বোলপুর থানার (Bolpur Police Station) আইসি লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় অডিও। তাতে আইসি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল।
দলের চাপে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। একই সঙ্গে বিজেপি কীভাবে ওই অডিও পেল তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেষ্ট। তাৎপর্যপূর্ণভাবে হাজিরা এড়াতে অনুব্রতর তরফে পুলিশকে যে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া হয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে।
অসুস্থতার কারণে গত শনি ও রবিবার পুলিশের নোটিস এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal Viral Audio News)। টানা পাঁচদিন 'বেড রেস্টে'র পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। বুধবার পর্যন্ত ছিল অনুব্রতর সেই বিশ্রামের সময়সীমা। বৃহস্পতিবারই দুপুরে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা পুলিশি তলবে সাড়া দেন।