Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'ছাব্বিশেই তৃণমূলের শেষ লড়াই', কেন বাংলায় বিজেপিকে দরকার, বুঝিয়ে দিলেন সুকান্ত

বিজেপি সাংসদ অভিযোগ করেন, ভোট ব্যাঙ্ক মজবুত করতে রাজ্য সরকার যেভাবে অনুপ্রবেশে মদত দিয়েছেন তার ফলে বাংলা-সহ গোটা দেশেই জনবিন্যাস বদলে যাচ্ছে। এই প্রসঙ্গেই তিনি বোঝাতে চেয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে শাসকের বিরুদ্ধে এই অনুপ্রবেশকেই অন্যতম হাতিয়ার করতে পারে বিজেপি।  

'ছাব্বিশেই তৃণমূলের শেষ লড়াই', কেন বাংলায় বিজেপিকে দরকার, বুঝিয়ে দিলেন সুকান্ত

সুকান্ত মজুমদার (ছবি- গুগল)

শেষ আপডেট: 8 June 2025 00:53

দ্য ওয়াল ব্যুরো: 'তৃণমূল শুধুমাত্র প্রশাসনের জোরেই টিকে রয়েছে, ৫০-৬০ শতাংশ প্রশাসন নিরপেক্ষ হলে আর মাটিতে খুঁজে পাওয়া  যাবে না তৃণমূল কংগ্রেসকে', রাজ্যের শাসক দলকে ঠিক  এভাবেই আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একইসঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, কেন বাংলায় বিজেপিকে (BJP) দরকার?

শনিবার এক সাংবাদিক বৈঠক থেকে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তুলেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। তিনি বলেন, 'বাংলায় যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, সেই অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে তোলা, সব সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, সরকারি চাকরি পর্যন্ত দেওয়া হচ্ছে।' 'ছাব্বিশেই তৃণমূলের শেষ লড়াই', এই লড়াইকে ঐক্যবদ্ধভাবে লড়ার বার্তা দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। মূলত বিজেপি সাংসদ অভিযোগ করেন, ভোট ব্যাঙ্ক মজবুত করতে রাজ্য সরকার যেভাবে অনুপ্রবেশে মদত দিয়েছেন তার ফলে বাংলা-সহ গোটা দেশেই জনবিন্যাস বদলে যাচ্ছে। এই প্রসঙ্গেই তিনি বোঝাতে চেয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে শাসকের বিরুদ্ধে এই অনুপ্রবেশকেই অন্যতম হাতিয়ার করতে পারে বিজেপি।  

সম্প্রতি বঙ্গ সফরে এসে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে কার্যত তুলোধনা করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একই সুরে শোনা গেল সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কণ্ঠেও।  

এদিনের সাংবাদিক বৈঠকে আরও একবার 'অপারেশন বাংলা' প্রসঙ্গ শোনা যায় সুকান্ত মজুমদারের মুখে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম 'অপারেশন সিঁদুর' নিয়ে 'গায়ে মানে না আপনি মোড়ল' কটাক্ষ করেছেন। তাঁর পাল্টা জবাবেই সুকান্ত বলেন, 'কিছু মানুষের ব্যবস্থা করার জন্য অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলাও প্রয়োজন।'  প্রসঙ্গত, ফিরহাদ বলেছিলেন, 'ভারতের সেনারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এতে নরেন্দ্র মোদীর কোনও কৃতিত্ব নেই। বরং একটা দেশের ভয়ে কাপুরুষের মতো সেনাবাহিনীকে আটকে দিয়েছে। এটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে সেনাবাহিনী।'

সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী, ২০১১ সালে পরিবর্তনের আশায় মানুষ তৃণমূলকে সমর্থন করলেও বিগত এক দশকে তারা শুধু তোলাবাজি, নিয়োগ দুর্নীতি, সরকারি প্রকল্পে কাটমানি ও রাজনৈতিক হিংসার ছবি দেখেছে

কয়েকমাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন। তৃণমূলকে সিংহাসনচ্যুত করে ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বও যে বাংলার নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, সম্প্রতি বঙ্গ সফরে এসে তার স্পষ্ট করেছেন মোদী ও শাহ। এবার সুকান্তও বুঝিয়ে দিলেন, সময় থাকতে অনুপ্রবেশ ইস্যুতে শাসকের বিরুদ্ধে সুর আরও চড়াবে বিজেপি।

এসবের পাশাপাশি, করোনার প্রভাব কাটিয়ে দারিদ্রতার হার অনেকটাই কমেছে, বিশ্বব্যাঙ্কের এই রিপোর্টকে দেশের সাফল্য হিসেবেই মনে করছেন সুকান্ত মজুমদার। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 


```