Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দেশে ৫ হাজারের গণ্ডি পেরোল করোনা, কেরল-দিল্লি-বাংলায় সবচেয়ে বেশি সংক্রমণ

বেশিরভাগ সংক্রমণই মৃদু প্রকৃতির এবং রোগীরা ঘরেই সেরে উঠছেন। তবে মাঝেমাঝে তার প্রকোপ বেড়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে।

দেশে ৫ হাজারের গণ্ডি পেরোল করোনা, কেরল-দিল্লি-বাংলায় সবচেয়ে বেশি সংক্রমণ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 June 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতে (India) ফের বাড়ছে কোভিড সংক্রমণ (Covid-19)। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে শেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় সংক্রমণের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। মৃতদের মধ্যে কেরলে বাসিন্দা ২ জন, পাঞ্জাব ও কর্ণাটকের ১ জন।

কোন রাজ্যে কত আক্রান্ত?

সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছে কেরলে। যেখানে একদিনে ১৯২ জন নতুন কোভিড পজিটিভ হয়েছেন। তার পরে রয়েছে গুজরাট (১০৭), পশ্চিমবঙ্গ (৫৮) ও দিল্লি (৩০)। এই চারটি রাজ্য মিলেই সারা দেশের সিংহভাগ সংক্রমণ হয়েছে।

মহারাষ্ট্রে একদিনে নতুন সংক্রমণ ১১৪। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যটিতে মোট ১ হাজার ২৭৬ জন আক্রান্ত হয়েছেন এবং এদিন আরও ১ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে পুণে (৪৪) ও মুম্বইয়ে (৩৭)। মীরা-ভায়ান্দার ও পানভেলেও ৭ জন করে আক্রান্ত।

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৯১ জন। বর্তমানে রাজ্যে সক্রিয় সংক্রমণ ৫৯৬, মোট মৃত ১।

দিল্লিতে একদিনে ৩০ জন আক্রান্ত হলেও নতুন কোনও মৃত্যু হয়নি। মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ৫৯২। জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দিল্লিতে ৭ জনের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, তবে সতর্কতা জরুরি

স্বাস্থ্যকর্মীদের মতে, বেশিরভাগ সংক্রমণই মৃদু প্রকৃতির এবং রোগীরা ঘরেই সেরে উঠছেন। তবে মাঝেমাঝে তার প্রকোপ বেড়ে ওঠার আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়, বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

কেন্দ্রের নির্দেশে সারাদেশে প্রস্তুতি

ক্রমবর্ধমান সংক্রমণের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গত ৫ জুন দেশজুড়ে 'মক ড্রিল' আয়োজন করেছিল হাসপাতালের প্রস্তুতি যাচাই করতে। সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, ভেন্টিলেটর, আইসোলেশন বেড ও প্রয়োজনীয় ওষুধ মজুত থাকে।

আইএলআই ও এসএআরআই নজরদারি জারি

কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী, আইএলআই (ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস) এবং এসএআরআই (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস) আক্রান্তদের উপর বিশেষ নজরদারি চলছে। হাসপাতালে ভর্তি এই ধরনের সব রোগীর কোভিড পরীক্ষা হচ্ছে। যদি সেগুলি পজিটিভ হয়, তাহলে তা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানো হচ্ছে।


```