দুটি ট্রেন ছাড়বে হাওড়া ও শিয়ালদহ থেকে, পাশাপাশি আরও তিনটি ট্রেন যুক্ত করবে বাংলা ও দক্ষিণ ভারতকে। একথা জানিয়েছে পূর্ব রেল।

বাংলায় আরও তিন অমৃত ভারত এক্সপ্রেস
শেষ আপডেট: 10 January 2026 17:39
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে বাংলার রেলযাত্রীদের জন্য একের পর এক সুখবর দিচ্ছে রেল। কয়েক দিন আগেই ঘোষণা হয়েছে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত (Vande Bharat Sleeper Train) চালু হচ্ছে হাওড়া-কামাখ্যা রুটে। এবার জানা গেল, বাংলা পেতে চলেছে কমপক্ষে ছ'টি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। এর মধ্যে দুটি ট্রেন ছাড়বে হাওড়া ও শিয়ালদহ থেকে, পাশাপাশি আরও তিনটি ট্রেন যুক্ত করবে বাংলা ও দক্ষিণ ভারতকে। একথা জানিয়েছে পূর্ব রেল।
এই ঘোষণার ফলে উত্তর থেকে দক্ষিণ- দুই দিকের যাত্রী পরিষেবা আরও বাড়বে। বিশেষত চিকিৎসা, কাজ ও পড়াশোনার জন্য দক্ষিণ ভারতে (Bengal to South India) যাওয়া যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।
শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস (সপ্তাহে ৩ দিন)
স্টপেজ: দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জসিডি, পাটনা, দীন দয়াল উপাধ্যায়।
হাওড়া–আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেস (সপ্তাহে ১ দিন)
স্টপেজ: আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল, দীনদয়াল উপাধ্যায়, গয়া, ধানবাদ, বারাণসী, লখনউ, বরেলি, মোরাদাবাদ-সহ একাধিক স্টেশন।
দক্ষিণ ভারতের সঙ্গে বাংলাকে যুক্ত করছে আরও তিন অমৃত ভারত এক্সপ্রেস
সাঁতরাগাছি–তাম্বরম (সপ্তাহে ১ দিন)
কোচ সংখ্যা: ২২
তিরুচিরাপল্লী–নিউ জলপাইগুড়ি
নাগেরকয়েল-নিউ জলপাইগুড়ি
সাশ্রয়ী ভাড়া, নন-এসি কোচ
রেল জানিয়েছে, সব অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) নন-এসি হওয়ায় ভাড়া সাধারণ যাত্রীদের সাধ্যের মধ্যেই থাকবে। তিনটি দক্ষিণমুখী ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে দক্ষিণ রেলের উপর।
রেল এখনও উদ্বোধনের তারিখ জানায়নি। তবে জোর জল্পনা, ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে এসে ট্রেনগুলির উদ্বোধন করতে পারেন।