Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

কম খরচে নেক্সট-জেন সওয়ারি! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাচ্ছে বাংলা, কী কী সুবিধা, ভাড়া কত?

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকছে। একসঙ্গে ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ১১টি এসি থ্রি টায়ার, ৪টি এসি টু টায়ার এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে।

কম খরচে নেক্সট-জেন সওয়ারি! দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাচ্ছে বাংলা, কী কী সুবিধা, ভাড়া কত?

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 January 2026 00:08

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এই মাসেই চালু হতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister Ashwini Vaishnaw) ইতিমধ্যেই জানিয়েছেন, ১৭ বা ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বঙ্গ সফরে এসে হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) উদ্বোধন করতে পারেন। হাওড়ায় উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সভাও হবে। সুতরাং, বলা যায়, বিধানসভা নির্বাচনের ঠিক আগে বড় উপহার পাচ্ছে পশ্চিমবঙ্গ। কী কী সুবিধা পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জানালেন রেলমন্ত্রী।

হাওড়া–গুয়াহাটি রুটে চলবে নতুন স্লিপার ট্রেন

বন্দে ভারত স্লিপারটি (Vande Bharat Sleeper Train) হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ টাউন হয়ে যাবে নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও এবং শেষে কামাখ্যায়। পুরো যাত্রাপথ হবে ৯৬৬ কিলোমিটার এবং ১৪–১৫ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছে যাবে ট্রেনটি।

ভাড়া কত হবে (Bande Bharat Train Fare)?

রেলমন্ত্রীর ঘোষণা মতো—

  • থার্ড এসি ভাড়া: ২,৩০০ টাকা (খাবার-সহ)
  • সেকেন্ড এসি ভাড়া: ৩,০০০ টাকা
  • ফার্স্ট এসি ভাড়া: ৩,৬০০ টাকা

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকছে। একসঙ্গে ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ১১টি এসি থ্রি টায়ার, ৪টি এসি টু টায়ার এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। রাতভরের যাত্রায় যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেকথা মাথায় রেখেই বার্থগুলি ডিজাইন করা হয়েছে।

যে বিশেষ সুবিধাগুলো থাকবে

এই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) হল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সেমি হাই-স্পিড ট্রেন, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। এতে থাকছে- 

  • অটোমেটিক দরজা
  • আরামদায়ক কুশনযুক্ত বার্থ
  • যাত্রীদের জন্য বিশেষ ল্যাডার (আপার বার্থে সহজে ওঠা–নামার জন্য)
  • প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম
  • এমার্জেন্সি টক ব্যাক সিস্টেম
  • আধুনিক শৌচাগার
  • কবচ সুরক্ষা ব্যবস্থা
  • বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা

খাবারের বিশেষ আয়োজন

যে ট্রেনটি গুয়াহাটি থেকে আসবে, সেখানে যাত্রীদের দেওয়া হবে অসমিয়া খাবার। আর হাওড়া থেকে যে ট্রেন ছাড়বে, সেখানে থাকবে বাঙালি খাবার, এই ঘোষণা আগেই করেছিলেন অশ্বিনী বৈষ্ণব।

পরীক্ষায় ‘ফুল মার্কস’

রেলমন্ত্রী জানিয়েছেন, কোটা–নাগদা সেকশনে ট্রেনটির ‘ওয়াটার টেস্ট’ করা হয়। ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ট্রেন চললেও যাত্রীর গ্লাস থেকে এক ফোঁটা জলও ছলকে পড়েনি। পরীক্ষায় সফল হওয়ার পরই রুট ঘোষণা করা হয়। সব ঠিক থাকলে ১৮ জানুয়ারি দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা হতে চলেছে। 


```