Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

SIR আবহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল বোস, কী নিয়ে আলোচনা হল

উল্লেখযোগ্য ভাবে, রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ প্রথম নয়। এর আগেও গত ৮ অক্টোবর দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন সিভি আনন্দ বোস। সেই সময় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। 

SIR আবহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল বোস, কী নিয়ে আলোচনা হল

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে রাজ্যপাল বোস

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 January 2026 20:05

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী (Droupadi Murmu) মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাষ্ট্রপতি ভবনে হওয়া এই বৈঠকের ছবি ইতিমধ্যেই রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতি ভবনের অভ্যর্থনা কক্ষে মুখোমুখি সোফায় বসে কথোপকথনে ব্যস্ত রাষ্ট্রপতি ও রাজ্যপাল। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যে চলমান এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Polls 2026) আগে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাজ্য প্রশাসনের কাজকর্ম নিয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত রিপোর্ট পেশ করেন রাজ্যপাল।

উল্লেখযোগ্য ভাবে, রাষ্ট্রপতির সঙ্গে এই সাক্ষাৎ প্রথম নয়। এর আগেও গত ৮ অক্টোবর দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন সিভি আনন্দ বোস। সেই সময় রাজ্যের সামগ্রিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। তখন রাজ্যপাল দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের (West Bengal) পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং বর্তমান অবস্থা মেনে নেওয়া যায় না।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বিজেপি নেতৃত্ব একাধিকবার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের (President's Rule) দাবি জানিয়ে এসেছে। সেই আবহেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল, রাজ্যপালও হয়তো একই দাবি তুলতে পারেন। তবে সেই সময় রাজ্যপাল স্পষ্ট করে জানিয়েছিলেন, মাঠে নেমে পরিস্থিতি না দেখে তিনি কোনও চূড়ান্ত মন্তব্য করবেন না।

রাজ্যপাল বোসের বক্তব্য ছিল, ভবিষ্যতে কী সুপারিশ করা হবে, তা এখনও ভাবনাচিন্তার বিষয়। তিনি জানিয়েছিলেন, গ্রাউন্ড জিরোর পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। তাঁর কথায়, ‘সব রিপোর্ট পাঠানো হয়। মুখ্যমন্ত্রী বলছেন, গুরুতর কিছু ঘটেনি। কিন্তু আমি জানি গুরুতর ঘটনা ঘটেছে। আমি নিজে এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলি, তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করি। বাংলায় যা ঘটছে, তা হওয়া উচিত নয়। উপযুক্ত পদক্ষেপের সময় এসেছে।’

এই প্রেক্ষিতেই নতুন বছরের শুরুতে আবার রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় স্তরের এই যোগাযোগ আগামী দিনে রাজ্যের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।


```