Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বাংলাদেশের বিতাড়িত হিন্দুদের ভারতের স্বাধীনতা দিবস পালন, অনেকেই সিএএ-তে নাগরিকত্ব পেয়েছেন

সংগঠনের সদস্য সুমন হালদার ও নিতাই রায় তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ (Bangladesh) থেকে আগত হিন্দু সংখ্যালঘুরা কীভাবে ভারতে নিরাপদে বসবাস করতে পারেন এবং সরকারের প্রদত্ত সুবিধা পেতে পারেন—সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশের বিতাড়িত হিন্দুদের ভারতের স্বাধীনতা দিবস পালন, অনেকেই সিএএ-তে নাগরিকত্ব পেয়েছেন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 15 August 2025 15:12

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বারাসতে ‘বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া’-এর (Bangladesh Community In India) উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি হিন্দুদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। তাঁদের অনেকেই সংশোধিত নাগরিকত্ব আইনে ভারতের নাগরিকত্ব পেয়েছেন।

দুপুর সাড়ে ১২ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পতাকা উত্তোলন শেষে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রাণ উৎসর্গকারী বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ভারতের স্বাধীনতা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস, বীর শহিদদের আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা তুলে ধরেন।

সংগঠনের সহ-সভাপতি অরুণচন্দ্র ঘোষ বলেন, 'বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া' ( Bangladesh Community in India) একটি অরাজনৈতিক সংগঠন। আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। বাংলাদেশ থেকে আগতদের সমস্যা সমাধানে ভারত সরকারের সঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংকটের কারণে আমরা বাংলাদেশ থেকে ভারতে এসেছি। আজ আমরা ভারত মাতার জয়গান গেয়ে, ভারতের সার্বভৌমত্ব ও সংহতির প্রতি শ্রদ্ধা রেখে এখানে ঐক্যবদ্ধভাবে বসবাস করছি। এখনও অনেক নির্যাতিত মানুষ জীবন রক্ষার্থে ভারতে এসে নানা ধরণের হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন—আমরা তাঁদের পাশে দাঁড়াতে চাই, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। ভারতকে সমৃদ্ধ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।'

সংগঠনের সদস্য সুশান্ত দাস বলেন, 'দেশভাগের  আগে ও পরে যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন এবং নিজেদের মেধা, শ্রম ও সংস্কৃতি দিয়ে ভারতকে সমৃদ্ধ করেছেন—তাঁদের অবদান অনস্বীকার্য। জ্যোতি বসু, সুচিত্রা সেন, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক ঘটক, অমর্ত্য সেন, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মতো বহু গুণীজন বাংলাদেশ কমিউনিটিকে গর্বিত করেছেন এবং ভারত রাষ্ট্রকে সমৃদ্ধ করেছেন। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে অসামান্য অবদান রাখা এই বরেণ্য জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে বাংলাদেশ কমিউনিটি ইন ইন্ডিয়া একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তাব করেন।

সংগঠনের সদস্য সুমন হালদার ও নিতাই রায় তাঁদের বক্তব্যে বলেন, বাংলাদেশ (Bangladesh) থেকে আগত হিন্দু সংখ্যালঘুরা কীভাবে ভারতে নিরাপদে বসবাস করতে পারেন এবং সরকারের প্রদত্ত সুবিধা পেতে পারেন—সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।


```