Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

মৃত্যুদিনে মুজিবকে ঢাকার বাড়িতে শ্রদ্ধা জানাতে চায় তাঁর দল, বহু সংগঠন, আটকাতে মরিয়া সরকার

টুঙ্গিপাড়ার মাজারে শুক্রবার প্রবেশে কড়াকড়ি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, ঢাকার ধানমন্ডির বাড়িতে প্রবেশাধিকার নিষিদ্ধ। সেখানে ব্যরিকেড আরও মজবুত করা হয়েছে।

মৃত্যুদিনে মুজিবকে ঢাকার বাড়িতে শ্রদ্ধা জানাতে চায় তাঁর দল, বহু সংগঠন, আটকাতে মরিয়া সরকার

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 14 August 2025 09:14

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল শুক্রবার বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ৫০ তম মৃত্যুদিন। ওই দিন তাঁর ঢাকার ধানমন্ডির বাড়ি এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় থাকা মাজারে শ্রদ্ধা জানাতে যেতে চান বহু মানুষ। শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসূচি নিয়েছে বহু সংগঠন এবং আওয়ামী লিগও।

কিন্তু টুঙ্গিপাড়ার মাজারে শুক্রবার প্রবেশে কড়াকড়ি করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে, ঢাকার ধানমন্ডির বাড়িতে প্রবেশাধিকার নিষিদ্ধ। সেখানে ব্যরিকেড আরও মজবুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মুজিবুর রহমানের মৃত্যুদিনে প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করা যাবে না। করলে প্রশাসন ব্যবস্থা নেবে।

১৯৭৫-এর ১৫ অগস্ট শেখ মুজিবুর রহমান তাঁর ঢাকার বাড়িতে সপরিবারে খুন হয়েছিলেন। আওয়ামী লিগ ক্ষমতায় থাকার সময় দিনটি জাতীয় শোক দিবস হিসাবে পালন করে আসছিল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার তারা শোক দিবস পালন করবে। বঙ্গবন্ধুর ঢাকার বাড়ি এবং টুঙ্গিপাড়ার মাজারে বিশেষ শ্রদ্ধা জানানো হবে।

দলের তরফে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে, শুক্রবার মসজিদ, মন্দির, মাজার, গির্জায় মুজিব ও তাঁর পরিবারের নিহত সদস্যদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করতে।

ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে, সরকারিভাবে কোনও বিধিনিষেধ আরোপ না করা হলেও প্রেস সচিব কীভাবে মুজিবকে শ্রদ্ধা জানানোর কর্মসূচি বেআইনি ঘোষণা করলেন। সরকারের তরফে এই ব্যাপারে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

মুজিবের ধানমন্জি ৩২-এর বাড়িটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আগুন দেওয়ার পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় একদল হিংস্র, উগ্রবাদী জনতা। বাড়িটি সেই থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে। মঞ্চ ৭১ নামে সদ্য তৈরি একটি সংগঠনের তরফে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না দেশবাসীকে শুক্রবার কালো ব্যাজ ধারণ করার আর্জি জানিয়েছেন। তিনিও শুক্রবারে নমাজে মুজিব ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করার আর্জি জানান। প্রবীণ এই আইনজীবী জানিয়েছেন, তিনি নিজে কালো পোশাক পরে ধানমন্ডি ৩২-এ যাবেন শ্রদ্ধা জানাতে।


```