সরকারিভাবে এই নির্দেশিকার কোনও কারণ জানানো হয়নি। তবে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, সচিবালয়ে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 August 2025 08:33
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ সচিবালয়ে কর্মচারীদের মিটিং মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এমনকী কী সরকারি বিষয় ছাড়া অন্য কোনও ইস্যুতে ঘরোয়া বৈঠকও করা যাবে না সচিবালয়ে। সন্ধ্যা ছয়টার পর সচিবালয়ে থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে উপযুক্ত কারণ দেখিয়ে আগাম অনুমতি নিতে হবে।
সরকারিভাবে এই নির্দেশিকার কোনও কারণ জানানো হয়নি। তবে একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, সচিবালয়ে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের আশঙ্কা করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সময়ের ৪৬ জন হাসিনা অনুগত আমলাকে সরকার চিহ্নিত করেছে। বিগত কয়েকমাস যাবত তাঁরা নিজেরা সংঘঠিত হতে শুরু।করেছেন বলে সরকার জানতে পেরেছেন। ঢাকার অফিসার্স ক্লাব, ঢাকা, বনানী ক্লাব সহ অভিজাত জায়গায় তাঁরা বৈঠক করছেন বলে গোয়েন্দারা সরকারকে রিপোর্ট দিয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে হাসিনাপন্থী আমলাদের বিদ্রোহের নজির অতীতে রয়েছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বে আওয়ামী লিগের অনুগামী অফিসারেরা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তাঁরা ‘জনতার মঞ্চ’ নামে।একটি সংগঠন গড়ে তোলেন তখন।
ওই সংগঠনটির এখন অস্তিত্ব না থাকলেও এইই কৌশলে আওয়ামী লিগপন্থী কর্মী-অফিসার-আমলারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারেন। এক আধিকারিকের কথায় সবচেয়ে চিন্তা নির্বাচন নিয়ে। কর্মচারীরা সম্মিলিতভাবে নির্বাচনের কাজে অসহযোগিতা করলে নির্দিষ্ট সময়ে ভোট করানো।কঠিন হয়ে পড়তে পারে। দেশের প্রধানমন্ত্রী সচিবালয়ে আমলা বিদ্রোহ হলে দেশের সব অফিসে তা ছড়িয়ে পড়তে পারে।