Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেডআই খান পান্না, সায় দিল না ট্রাইব্যুনাল

মঙ্গলবার তাঁর হয়ে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে জানান, জেডআই খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলায় আইনজীবী হতে চান। শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি।

হাসিনার আইনজীবী হতে চাইলেন মুক্তিযোদ্ধা জেডআই খান পান্না, সায় দিল না ট্রাইব্যুনাল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 August 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার (Sheikh Hasina) হয়ো মামলা লড়তে চান বাংলাদেশের সনামধন্য আইনজীবী জেড আই খান পান্না। তবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুমতি দিল না।

বাংলাদেশের যে কয়েকজন আইনজীবীর আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় আছে, পান্না তাঁদের অন্যতম। তিনি একজন মুক্তিযোদ্ধা। মাস কয়েক আগে দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে। তাঁর এই পরিচয়ের কারণে হাসিনার হয়ে বিনা পারিশ্রমিকে মামলা লড়বেন।

মঙ্গলবার তাঁর হয়ে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে জানান, জেডআই খান পান্না সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলায় আইনজীবী হতে চান। শারীরিক অসুস্থতার জন্য তিনি এদিন ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মেনে শেখ হাসিনার হয়ে মামলা লড়ার জন্য রাষ্ট্রপক্ষ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করেছে। পান্নার তরফে জানানো হয়, তিনি আমির হোসোনকে এই মামলায় সহযোগিতা করতে চান।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তূজা মজুমদার আর্জি খারিজ করে দেন। তিনি বলেন, চলমান মামলায় নতুন করে আইনজীবী নিয়োগ করার সুযোগ নেই। ভিন্ন মামলায় বিবেচনা করা যেতে পারে।

জেড আই খান পান্না বাংলাদেশে মানবাধিকার হরণ সংক্রান্ত মামলা লড়ার জন্য বিখ্যাত। এই ধরনের বহু মামলায় তিনি পারিশ্রমিকে নেন না। হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেও তাঁর সরকারের বিরুদ্ধে বহু মামলা লড়ছেন। সেই শেখ হাসিনা নিজেই যখন নিপন্ন, আইনের শাসনের সুবিধা থেকে বঞ্চিত তখন পান্না তাঁর পাশেও আইনজীবী হিসাবে সহায়তার হাত বাড়িতে দিয়েছেন।


```