সোমবার ঢাকার আদালতে আরও তিন মামলার শুনানি চলছে। ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট মিথ্যা তথ্য দিয়ে কব্জা করার অভিযোগে মামলা করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন।

শেখ হাসিনা-সজীব ওয়াজেদ
শেষ আপডেট: 11 August 2025 15:19
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার( Sheikh Hasina) বিরুদ্ধে সোমবার ঢাকার আদালতে আরও তিন মামলার শুনানি চলছে। ঢাকার পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট মিথ্যা তথ্য দিয়ে কব্জা করার অভিযোগে মামলা করেছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন।
হাসিনা ছাড়াও প্লট বিলিকে।কেন্দ্র করে দায়ের হওয়া মোট ছয় মামলায় হাসিনার সঙ্গেই তাঁর ছেলে সজীব ওয়াজেদ (Sajeeb Wazed) জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নাম আছে।
এছাড়াও হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) নাম আছে। সকলের বিরুদ্ধে অভিযোগ তাঁরা মিথ্যা হলফনামা দিয়ে ফ্ল্যাট নিয়েছেন। হলফনামায় উল্লেখ করেন, ঢাকায় তাঁদের নিজেদের নামে কোনও বাসস্থান নেই। দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, প্রত্যেকের নিজেদের বাড়ি আছে রাজধানীতে। তদন্তে তাঁরা এই ব্যাপারে নিশ্চিত হয়েছে।
বলাইবাহুল্য, হাসিনা ও তাঁর পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। ছিলেন না তাঁদের আইনজীবীও। হাসিনা অবশ্য দলের ফেসবুক চ্যানেলের ভাষণে দাবি করেছেন, অভিযোগগুলি ভিত্তিহীন।