Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গবন্ধুর মৃত্যুদিনে মুজিব আতঙ্কে ইউনুস সরকার, শ্রদ্ধাজ্ঞাপন আটকাতে তৎপর সেনা-পুলিশ-বিএনপি

চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনা-পুলিশের সামনেই সেই বাড়িতে আগুন দিয়েস পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় উগ্রবাদী জনতা 

বঙ্গবন্ধুর মৃত্যুদিনে মুজিব আতঙ্কে ইউনুস সরকার,  শ্রদ্ধাজ্ঞাপন আটকাতে তৎপর সেনা-পুলিশ-বিএনপি

শেখ মুজিবুর রহমান

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 15 August 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: মৃত্যুর পঁঞ্চাশতম দিনে যেন বেঁচে উঠলেন শেখ মুজিবুর রহমান। শুক্রবার মৃত্যুদিনে তাঁকে স্মরণ করতে শ্রদ্ধা নিবেদনের ঢল নেমেছে দেশ জুডে। ‘মুজিব স্মরণ বেআইনি’, ইউনুস সরকারের এই ঘোষণাকে উপেক্ষা করে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা সভা চলছে। অন্যদিকে, ঢাকায় বঙ্গবন্ধুর ধামমন্ডি ৩২-এর বাড়ি এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন আটকাতে মরিয়া সেনা ও পুলিশ। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিএনপি-র ছাত্র-যুব সংগঠন ছাত্র দল ও যুব দল।

ঢাকায় ধানমন্ডির ৩২-এর বাড়িতে ১৯৭৫-এর ১৫ অগস্ট সপরিবার খুন হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনা-পুলিশের সামনেই সেই বাড়িতে আগুন দিয়েস পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় উগ্রবাদী জনতা। 

৫০ তম মৃত্যুদিনে ঢাকায় শেখ মুজিবের বাড়িতে তাঁকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সঙ্গে আনা ফুল কেড়ে ফেলে দিচ্ছে সেনা-পুলিশ ও বিএনপি কর্মীরা

৫০ তম মৃত্যুদিনে ঢাকায় শেখ মুজিবের বাড়িতে তাঁকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সঙ্গে আনা ফুল কেড়ে ফেলে দিচ্ছে সেনা-পুলিশ ও বিএনপি কর্মীরা

৫০ তম মৃত্যদিনে সেই ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়েই বঙ্গবন্ধু তথা জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করার ডাক দিয়েছিলেন মঞ্চ ’৭১-এর আহ্বায়ক তথা জেডআই খান পান্না। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামজাদা আইনজীবী। এছাড়াও যে যেখানে যে ভাবে সম্ভব বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান, আহ্বান জানান তিনি। বুধবার একই কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লিগও। 

দেখা যাচ্ছে, এক বছর আগের তুলনায় পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। গতবারের মতো হাতে গোনা কয়েকজন নন, হাজার মানুষ বৃহস্পতিবার মাঝ রাত থেকে ধানমন্ডি অভিমুখে যাত্রা শুরু করেন। পথেই তাদের আটকাতে থাকে সেনা ও পুলিশ। ধানমন্ডির বাড়িটি আগেই ব্যারিকেড করে দিয়েছিল প্রশাসন। এক কিলোমিটার দূর থেকেই লোকজনকে তল্লাসি করা হচ্ছে। সেই সব উপেক্ষা করেই আওয়ামী লিগের এক নারী নেত্রী মুজিবের বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেলে সেনা-পুলিশ তাঁকে আটক করে। তাঁর হাতে থাকা পুষ্পস্তবক কেড়ে নেয় বিএনপি সমর্থকেরা। তিনি পরিচয় গোপন না করে বলেন, হ্যাঁ, আমি আওয়ামী লিগ করি। আমি শেখ মুজিবের সৈনিক। এটা কি অপরাধ। কেন আমি জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে পারব না? ফিরে যেতে অস্বীকার করে দীর্ঘসময় ধরে তিনি সেনা-পুলিশের সঙ্গে লড়াই চালিয়ে যান। মহিলা পুলিশ পরে জবরদস্তি তাঁকে এলাকা ছাড়া করে।

তাৎপর্যপূর্ণ হল, ধানমন্ডিতে মুজিব অনুগামীদের আটকাতে সেনা-পুলিশের থেকেও বেশি তৎপর বিএনপি-র নেতা-কর্মীরা। আওয়ামী লিগের সমর্থক নন এমন বহু সাধারণ মানুষও জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে তাঁর ধানমন্ডির বাসায় গিয়ে সেনা-পুলিশের বাধার মুখে পড়েন। দফায় দফায় তাদের হেনস্থা করে বিএনপি সমর্থকেরা। বরিশাল থেকে আসা এক ব্যক্তি সপরিবারে শ্রদ্ধা জানাতে এসে বাধার মুখে পড়ে বলেন, আমি আওয়ামী লিগ করি না। শেখ মুজিব এই দেশ উপহার দিয়েছে। এই দেশের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুদিনে কেন শ্রদ্ধা জানাতে পারব না।

একই চিত্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়া সাধারণ দেশবাসীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মাজার থেকে এক কিলোমিটার দূরে দাঁড় করিয়ে তাদের প্রশ্নবাণে জর্জরিত করে ফিরে যেতে বাধ্য করছে সেনা-পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরের পর থেকে গোপালগঞ্জে সেনা-পুলিশের সংখ্যা দ্বিগুণ করেছে সরকার। অলিগলির মুখেও সেনা-পুলিশের যৌথবাহিনী লোকজনকে দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের ফুলের দোকানগুলি। মাজারের অদূরে রাস্তায় দাঁড়িয়ে ফুল বিক্রতাদের আগেই বলে দেওয়া হয়েছিল শুক্রবার না আসতে। ঢেকে দেওয়া হয়েছে শেখ মুজিবের নাম লেখা ফলক, স্ট্যাচু ইত্যাদি। জাতির পিতাকে শ্রদ্ধাজ্ঞাপন আটকাতে মরিয়া প্রশাসন

গত বছর ৫ অগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের দশ দিনের মাথায় সেই বাড়িতে প্রবেশাধিকার নিষিদ্ধ করেছিল ইউনুস সরকার। দিনটি জাতীয় শোক দিবস এবং জাতীয় ছুটির দিন পালনের সিদ্ধান্তও প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে গিয়ে মার খেতে হয় বহু মানুষকে। রেহাই পাননি বঙ্গবীর কাদের সিদ্দিকির মতো বীর মুক্তিযোদ্ধাও। তাঁর গাড়ি ভাঙচুর হয়। তাঁকে গাড়ি থেকেই নামতে দেওয়া হয়নি।

এবার ধ্বংসস্তুপেই শ্রদ্ধাজ্ঞাপনের চেষ্টা হয়। পাশাপাশি সমাজমাধ্যমে মুজিবকে শ্রদ্ধাজ্ঞাপনের ঢেউ উঠেছে। যা গতবার তেমন একটা দেখা যায়নি। জেড আই খান পান্নার আহ্বানে বহু মানুষ কালো ব্যাজ ধারণ করেছেন। সোশ্যাল মিডিয়ার প্রোফাইল কালো করে ৫০ তম মৃত্যুদিনে শেখ মুজিবকে শ্রদ্ধা জানাচ্ছেন, শোক পালন করছেন বহু মানুষ।


```