Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বচসা থেকে হাতাহাতি! শিবপুর বটানিক্যালে নিরাপত্তারক্ষীর দাঁত ভাঙার অভিযোগ

অভিযোগ, মুখে ঘুষি মারার পাশাপাশি গালাগালিও করা হয়। ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়।

বচসা থেকে হাতাহাতি! শিবপুর বটানিক্যালে নিরাপত্তারক্ষীর দাঁত ভাঙার অভিযোগ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 January 2026 20:14

দ্য ওয়াল ব্যুরো: ভোরের প্রাতর্ভ্রমণ করতে ঢুকেছিলেন শিবপুরের বটানিক্যালে গার্ডেনে (আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান)। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও পার্ক (Shibpur Botanical Garden) ছাড়তে দেরি, সেখান থেকেই অশান্তির সূত্রপাত। 

অভিযোগ, গেটে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী পার্ক ছাড়ার অনুরোধ করতেই চড়াও হন এক যুবক। বচসা থেকে মুহূর্তে তা হাতাহাতিতে গড়ায়। মারধরে গুরুতর জখম হন নিরাপত্তারক্ষী (Security guard), যিনি প্রাক্তন সেনাকর্মী বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, মারের চোটে তাঁর দাঁত ভেঙে গিয়েছে, মুখে গভীর আঘাত।

বটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের দাবি, শীতকালে প্রাতর্ভ্রমণের সময় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত। সেই সময়সীমা শেষ হওয়ার পর গেটের নিরাপত্তাকর্মী দ্রুত বেরিয়ে যেতে অনুরোধ করেন অভিযুক্তকে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যুবক। অভিযোগ, মুখে ঘুষি মারার পাশাপাশি গালাগালিও করা হয়। ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়।

উদ্যানের অধিকর্তা দেবেন্দ্র সিংহ বলেন, “এখানকার নিরাপত্তারক্ষীরা সকলেই প্রাক্তন সেনা জওয়ান। তাঁদের সম্মান দেওয়া প্রত্যাশিত। যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়।” 

তাঁর আরও দাবি, হামলায় ওই কর্মীর একটি দাঁত ভেঙেছে, বুকে আঘাত লেগেছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তের প্রাতর্ভ্রমণের কার্ড বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যদিও অভিযুক্তের পাল্টা বক্তব্য, নিরাপত্তাকর্মী তাঁর জ্যাকেট ও গলার হার ছিঁড়ে দিয়েছেন। তিনি আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বলেও দাবি। ঘটনার সত্যতা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ।


```