Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অন্য ভূমিকায় অভিষেক! ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে যাবেন রঞ্জিত মল্লিকের বাড়িতে, খোঁচা সুকান্তর

রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে অভিষেকের পরবর্তী গন্তব্য নন্দন (Nandan)। সেখানে পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নতুন কাজ ‘লক্ষ্মী এলো ঘরে’-র বিশেষ প্রদর্শনী রয়েছে। 

অন্য ভূমিকায় অভিষেক! ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে যাবেন রঞ্জিত মল্লিকের বাড়িতে, খোঁচা সুকান্তর

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিক

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 14 January 2026 12:05

দ্য ওয়াল ব্যুরো: এ বার একেবারে অন্য ভূমিকায় ধরা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। শুধু দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই সীমাবদ্ধ না থেকে, এ বার নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ১৫ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে নামছেন তিনি। বুধবার রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংকলন ‘উন্নয়নের পাঁচালি’ (Unnayaner Panchali) নিয়ে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) বাড়িতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভবানীপুরে রঞ্জিত মল্লিকের বাড়ি - যা একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের বাসস্থান এলাকা। সূত্রের খবর, এই সাক্ষাতে রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক, কন্যা কোয়েল মল্লিক এবং জামাই নিসপাল সিংহের সঙ্গেও অভিষেকের দেখা হতে পারে।

কয়েক দিন আগেই দলের একটি ভার্চুয়াল বৈঠকে বিশিষ্ট ব্যক্তিদের কাছে সরকারের কাজ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক। এ বার সেই কর্মসূচিতে নিজেই সামিল হচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের শীর্ষ নেতার এই ভূমিকায় নামা নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং রাজনৈতিক বার্তাও যথেষ্ট স্পষ্ট।

রঞ্জিত মল্লিকের বাড়ি থেকে অভিষেকের পরবর্তী গন্তব্য নন্দন (Nandan)। সেখানে পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) নতুন কাজ ‘লক্ষ্মী এলো ঘরে’-র বিশেষ প্রদর্শনী রয়েছে। সেই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিষেকের উপস্থিতি বিরল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। সব মিলিয়ে, প্রচলিত রাজনৈতিক ছকের বাইরে গিয়ে নতুন ভাবমূর্তি গড়ার চেষ্টা বলেই দেখছেন অনেকে।

তবে অভিষেকের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ সুকান্ত মজুমদার (BJP MP Sukanta Majumder)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “তৃণমূলের উন্নয়নের পাঁচালি শেষ পর্যন্ত পাঁচনে পরিণত হবে। এটা আসলে চুরির পাঁচালি।” তাঁর দাবি, বাংলায় প্রকৃত উন্নয়ন হলে পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) এ ভাবে ভিনরাজ্যে কাজের খোঁজে যেতে হত না।

এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে সুকান্ত আরও বলেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে সম্প্রতি নাটক করেছে তৃণমূল। রাজ্যে উন্নয়ন হলে সেই নাটক করারও প্রয়োজন পড়ত না। বিজেপি সাংসদের কটাক্ষ, “এই রাজ্যে উন্নয়ন হয়েছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের।”

একদিকে তৃণমূলের তরফে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার নতুন উদ্যোগ, অন্যদিকে বিজেপির তীব্র আক্রমণ - সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ‘ভিন্নধর্মী’ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছেই।


```