Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘মরা’ ভোটার মঞ্চে, প্রতিশ্রুতি কাগজে! কোচবিহারে বিজেপি ও কমিশনকে একসঙ্গে তোপ অভিষেকের

অভিষেকের কথায়, "আপনারা জেলার ৯টা সিটে জয় নিশ্চিত করুন, কোচবিহারের উন্নয়নের দায়িত্ব আমার। আমি যেন কলকাতায় ফিরে নেত্রীকে বলতে পারি, কোচবিহার সবুজময় হয়ে গেছে।"

‘মরা’ ভোটার মঞ্চে, প্রতিশ্রুতি কাগজে! কোচবিহারে বিজেপি ও কমিশনকে একসঙ্গে তোপ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 January 2026 15:51

দ্য ওয়াল ব্যুরো: যে কোচবিহার থেকে ২০২৩ সালে (দিনহাটা) শুরু হয়েছিল ‘নবজোয়ার যাত্রা’, মঙ্গলবার সেই মাটিতেই ফের রাজনৈতিক লড়াইয়ের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee ,Cooch Behar)। সকালে কোচবিহারে পৌঁছে প্রথমে মদনমোহন মন্দিরে পুজো দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার পর তৃণমূলের ‘রণসংকল্প সভা’র (Tmc 'Rana Sankalp Sabha) মঞ্চ থেকে একযোগে নিশানা করেন নির্বাচন কমিশন ও বিজেপিকে (BJP-Election Commission)।

সভামঞ্চে উঠে চমকপ্রদ এক দৃশ্যের অবতারণা করেন অভিষেক। ঘোষণা করেন, “কমিশনের খাতায় যাঁদের মৃত দেখানো হয়েছে, আজ তাঁদেরই সামনে হাজির করছি।” একে একে মঞ্চে ডেকে নেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, মুর্শিদ আলম, আজিজর রহমান, তপন বর্মন-সহ মোট ১০ জনকে। 

কটাক্ষের সুরে বলেন, “এরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এদের নাম নেই।” জনতার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন,  মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার কি জবাব দেওয়া হবে না?

এর পর কোচবিহারকে ঘিরে বিজেপির পুরনো প্রতিশ্রুতির খতিয়ান তুলে ধরেন অভিষেক। নারায়ণী ব্যাটালিয়ন, প্যারা-মিলিটারি ট্রেনিং সেন্টার, মদনমোহন মন্দিরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করার মতো একের পর এক ঘোষণার কথা স্মরণ করিয়ে দেন। ২০২১ সালে রেলস্টেশনকে স্পোর্টস হাব করার ঘোষণা করেছিলেন মোদী, সেই ফলকে এখন শ্যাওলা পড়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন তিনি। ২০২৩ সালে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিশ্রুতি এখনও অধরা বলেও অভিযোগ।

হেলিকপ্টার পরিষেবা বন্ধের প্রসঙ্গ টেনে অভিষেক জানান, ৩১ জানুয়ারি থেকে কোচবিহারের নাইন-সিটার হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি তাঁর দাবি, এসআইআর-এর নামে আসাম থেকে নোটিস পাঠিয়ে শুধু বাঙালিকে অপমানই করা হয়নি, আটকে রাখা হয়েছে বাংলার প্রাপ্য টাকাও।

কর্মীদের উদ্দেশে অভিষেকের স্পষ্ট বার্তা, “যাঁরা কমিশনের নোটিস পেয়েছেন, তাঁদের সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, এটা নিশ্চিত করতে হবে। দিল্লির বিষয়টা আমরা দেখে নেব।” বাঙালিদের ‘বাংলাদেশি’ বলে দাগানোর অভিযোগ তুলে তিনি বলেন, এটা শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার অধিকার বনাম বিজেপির লড়াই।

শেষে কোচবিহারের নয়টি আসনে জয় নিশ্চিত করার ডাক দিয়ে অভিষেক বলেন, “আপনারা ৯টা সিটে জয় এনে দিন, উন্নয়নের দায়িত্ব আমার। আমি যেন কলকাতায় ফিরে নেত্রীকে বলতে পারি, কোচবিহার সবুজময় হয়ে গিয়েছে।” বিজেপিকে উন্নয়নের প্রশ্নে তথ্য দিয়ে মোকাবিলা করার হুঁশিয়ারিও দেন তিনি, “১০–০ গোলে মাঠের বাইরে বের করে দেব। সময় লাগুক, তৃণমূল বাংলার প্রাপ্য টাকা ছিনিয়ে আনবেই।”

একই সঙ্গে সম্প্রতি কলকাতায় তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি সম্পর্কে অভিষেকের দাবি, "ইডি পাঠিয়ে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে।"


```