Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মিছিলে না যাওয়ায় নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, শুভেন্দুকে শো-কজের দাবিIPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?

'রেইড করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল', আইপ্যাকে ইডি অভিযান নিয়ে ফের মুখ খুললেন অভিষেক

'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কর্মসূচিতে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, 'সেদিন ইডি কোনও তদন্ত করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল।'

'রেইড করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল', আইপ্যাকে ইডি অভিযান নিয়ে ফের মুখ খুললেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 January 2026 17:31

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় আইপ্যাকের অফিস (Kolkata IPAC Office) এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের (IPAC Pratik Jain) বাড়িতে ইডি অভিযান (ED Raid at IPAC Pratik Jain) নিয়ে ফের মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কর্মসূচিতে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, 'সেদিন ইডি (ED Raid) কোনও তদন্ত করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল।'

আইপ্যাকে ইডি অভিযান নিয়ে বিজেপির প্রশ্ন ছিল, কয়লা কাণ্ডের তদন্তে (Coal Smuggle Case) হানা হলে তৃণমূল কেন ভয় পাচ্ছে? সোমবার অভিষেক এই প্রসঙ্গে পাল্টা যুক্তি দিয়ে বলেন, আপত্তির কিছু নেই শুধু দুটি প্রশ্নের উত্তর চান তিনি। কী প্রশ্ন? এক, কয়লা পাচার তদন্তে শেষ তিন বছরে একটা সমন‌ও ইস্যু করা হয়নি। তাহলে কেন ফের একটা ভোটের ঠিক আগেই এই অভিযান করা হল? আর দুই, আইপ্যাকের শুধু কলকাতার অফিসেই কেন অভিযান চালালো ইডি?

অভিষেকের কথায়, ''আইপ্যাকের তিনজন ডিরেক্টর (IPAC Directors)। যদি আইপ্যাকের কাজের জন্য রেইড করার প্রয়োজন হয় তাহলে কেন শুধু কলকাতার ডিরেক্টরের বাড়িতে তল্লাশি করা হল? কেন দিল্লি বা চেন্নাই-এর ডিরেক্টরের বাড়িতে রেইড করা হল না। আসলে ইডি রেইড করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছিল।'' এই প্রসঙ্গে গত নির্বাচনের কথাও তোলেন তিনি। সকলকে মনে করান 'পেগাসাস' কাণ্ডের (Pegasus) কথা। যদিও অভিষেক আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, আগেরবারও বিজেপি হেরেছিল, এবারও হারবে। 

ইডি বলছে কয়লা পাচার কাণ্ডের তদন্তেই এই তল্লাশি অভিযান করা হয়েছে। সেই অভিযান চলাকালীন আইপ্যাকের কর্ণধার এবং সংস্থার অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া এবং একাধিক ফাইল বের করে আনা নিয়ে আপাতত রাজ্য-জাতীয় রাজনীতি তোলপাড়। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। এই অবস্থায় অভিষেকের সাফ কথা - এই কাণ্ডে যদি আইপ্যাক যুক্ত হয় তাহলে কলকাতা ছাড়াও দেশের বাকি আইপ্যাকের অফিসে রেইড হওয়া উচিত। কিন্তু তেমনটা না হয়ে শুধু কলকাতায় হয়েছে। কেন, কী কারণ, সেটাই সাধারণ মানুষের কাছে তুলে ধরার আর্জি জানিয়েছেন তৃণমূল নেতা। 

এর আগে আইপ্যাক-ইডি (IPAC ED Raid) প্রসঙ্গে মুখ খুলে এসআইআরের কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, ''আইপ্যাক কেন এসআইআরে তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য, সহযোগিতা করছে, তার জন্য সেই সংস্থায় ইডিকে (ED Raid) দিয়ে অভিযান করিয়েছে।'' তিনি জানিয়েছিলেন, তৃণমূলের জন্য ভোটার তালিকা (Voter List) সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করেছে আইপ্যাক। সাধারণ ভোটারদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য। এই কারণেই ইডি রেইড।

এই প্রসঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একসঙ্গে নিশানায় নিয়ে তাঁর কটাক্ষ - সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে দিয়ে হরণ করছে। তৃণমূল সাংসদ সাফ বলেন, এটাই বিজেপির ফর্মুলা।


```