Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'বাঙালিকে শুধু ভাতে নয়, প্রাণেও মেরেছে বিজেপি', SIR নিয়ে ফের সুর চড়ালেন অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় নোটিস পাঠানো হয়েছে অমর্ত্য সেন, মহম্মদ সামি থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেবের কাছেও - এই প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন ও বিজেপিকে ফের একবার নিশানা করেন অভিষেক।

'বাঙালিকে শুধু ভাতে নয়, প্রাণেও মেরেছে বিজেপি', SIR নিয়ে ফের সুর চড়ালেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 10 January 2026 16:21

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া চলাকালীন একাধিক মৃত্যুর ঘটনা নিয়ে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস (TMC)। এই মৃত্যুর জন্য সরাসরি নির্বাচন কমিশন (ECI) ও বিজেপিকেই (BJP) দায়ী করে শাসক দল। শুক্রবার রাজ্যে এসআইআরের শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক প্রৌঢ়ের মৃত্যুর ঘটনার পর শনিবার শালতোড়ার সভা থেকে ফের এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)।

সভামঞ্চ থেকে অভিষেকের কটাক্ষ, বিজেপি শুধু মানুষের পেটেই আঘাত করেনি, প্রাণ নিয়েও খেলছে। তাঁর কথায়, “এসআইআরের নাম করে বাঙালির ওপর অত্যাচার করা হচ্ছে। মাত্র দু’মাসে ৭০ তরতাজা প্রাণ হারিয়েছি আমরা। বিজেপি বাঙালিকে শুধু ভাতে মারেনি, প্রাণেও মেরেছে।”

এসআইআর প্রক্রিয়ায় নোটিস পাঠানো হয়েছে অমর্ত্য সেন, মহম্মদ সামি থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেবের কাছেও - এই প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন ও বিজেপিকে ফের একবার নিশানা করেন অভিষেক। শ্লেষের সুরে তাঁর মন্তব্য, “আজ রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) বা স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) বেঁচে থাকলে তাঁদের কাছেও নোটিস পাঠানো হত।”

শালতোড়ার সভায় উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেকের বার্তা, যাঁরা এইভাবে বাঙালির ওপর নিপীড়ন চালাচ্ছে, তাঁদের রাজনৈতিকভাবে উচিত শিক্ষা দিতেই হবে। এই প্রসঙ্গে তিনি টেনে আনেন ২০১৬ সালের নোটবন্দির কথা। অভিষেক মনে করান, সেই সময়ও লাইনে দাঁড় করানো হয়েছিল সাধারণ মানুষকে, বহু মৃত্যুও হয়েছিল। তাঁর দাবি, দশ বছর পর ফের একই ছবি ফিরছে।

আসন্ন নির্বাচন (West Bengal Elections 2026) নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক কার্যত সতর্কবার্তা দেন। অতীতের নির্বাচনী ফলাফল টেনে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এসে কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেনি। উল্টোদিকে অভিষেকের দাবি, “আমরা যা বলি, তা করেই দেখাই, এমনকী ভোটে হারলেও।” এই প্রসঙ্গেই তাঁর তীব্র কটাক্ষ, “যাঁরা আশা-আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তাঁরা এখন বুঝছেন - বিজেপিকে জেতানো আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার।”

কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে বিজেপি বিরোধীদের ওপর চাপ তৈরি করে - এই অভিযোগও তৃণমূলের নতুন নয়। শনিবারের সভা থেকে সে নিয়েও আবারও হুঁশিয়ারি দেন অভিষেক। তাঁর হুঙ্কার, বিজেপি যতই ক্ষমতা লাগাক বাংলা মাথা নত করবে না। যদি গোটা দেশও গেরুয়া হয়ে যায়, বাংলা একা প্রতিবাদ করবে। বিজেপির সব ক্ষমতা একদিকে - আর মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে, দেখা যাক কে জেতে, চ্যালেঞ্জ অভিষেকের। 


```