Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘বিজেপির তিন এজেন্ট!’ কমিশন-অধীর-হুমায়ুনকে একাসনে বসিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, মুর্শিদাবাদে নির্বাচন কমিশন, অধীর চৌধুরী এবং হুমায়ুন কবীর—এই তিন পক্ষই বিজেপির 'এজেন্ট' হিসেবে কাজ করে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।

‘বিজেপির তিন এজেন্ট!’ কমিশন-অধীর-হুমায়ুনকে একাসনে বসিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 April 2026 17:05

দ্য ওয়াল ব্যুরো: ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিশানায় অধীর চৌধুরি। রেহাই পেলেন না হুমায়ুন কবিরও। নির্বাচন কমিশনের (election Commission of India) সঙ্গে দু'জনকে একাসনে বসিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন এরা সকলেই (West bengal Assembly Election 2026)।

বিরোধীদের নিশানা করে অভিষেকের দাবি, "মুর্শিদাবাদে বিজেপির তিনটি এজেন্ট — নির্বাচন কমিশন, অধীর চৌধুরী এবং হুমায়ুন কবীর (Humayun Kabir)। এই তিনজনকে কাজে লাগিয়ে এলাকায় অশান্তি ছড়িয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে।"

এখানেই না থেকে অভিষেক আরও বলেন, "একদিকে বিজেপি রাম মন্দির নিয়ে রাজনীতি করছে, আর অন্যদিকে হুমায়ুন কবীর বাবরি মসজিদের নাম করে রাজনীতি করছেন।" তাঁর অভিযোগ, "দু’পক্ষের মধ্যে কোনও মৌলিক পার্থক্য নেই।" তিনি আরও বলেন, "এমনকী, যারা বাবরি মসজিদ ভাঙার সঙ্গে যুক্ত ছিল, তাদের সঙ্গেই পরে হাত মিলিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন হুমায়ুন কবীর।"

কিছুদিন আগেই কংগ্রেস নেতা অধীর চৌধুরিকে সরাসরি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীর চৌধুরী (Adhir Chowdhury) ও হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুর্শিদাবাদের নওদায় নির্বাচনী সভায় সরাসরি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে রয়েছেন। তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যের পুলিশ। আর অধীর চৌধুরি এবং হুমায়ুন কবীরকে নিরাপত্তা দেয় সিআরপিএফ। কেন?”  

অধীর চৌধুরির পালটা অভিযোগ, “আমি তো খোকাবাবুর মত সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি। তিনি কেন এত নিরাপত্তা পেলেন?” বিস্ফোরক অধীরের দাবি, “আমার নিরাপত্তার পিছনে কারণ আছে। মমতা নিজে আমাকে খুন করাতে চায়। ডোমকলে যে হুমায়ুন কবীরকে প্রার্থী করেছে, সে যখন এসপি ছিল তখন আমায় খুন করার পরিকল্পনা করেছিল। সেটা আমি আগেও বলেছি, আজও বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সে এই কাজ করেছিল।”

এর মাঝেই, সাংবাদিক  সম্মেলনে হুমায়ুন কবিরের একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝাচ্ছে হুমায়ুন।  ফিরহাদ হাকিম বলেন, "আমাদের ভাবাবেগ কি বিক্রি করার জায়গা? আমাদের নিজস্ব বুদ্ধি আছে এবং আমরা এর জবাব দেব।"  যদিও, এই বিস্ফোরক ভিডিও প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "এই ভিডিও এআই দিয়ে বানিয়েছে তৃণমূল। প্রমাণ করতে না পারলে দু'হাজার কোটি টাকার মানহানীর মামলা করব।" 


```