Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ভোটের মুখে ব্যাপক রদবদল, কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনারকে সরাল কমিশন, বদলি একাধিক থানার ওসি-ও

কমিশনের তালিকা অনুযায়ী, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্রকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে আনা হয়েছে।

ভোটের মুখে ব্যাপক রদবদল, কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনারকে সরাল কমিশন, বদলি একাধিক থানার ওসি-ও

জ্ঞানেশ কুমার

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 17:31

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ভোট ঘোষণার পর থেকেই (West Bengal Assembly Election 2026) পুলিশ প্রশাসনের অন্দরে রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। স্বচ্ছ ও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে শনিবার আবার একডজন আইপিএস এবং রাজ্য পুলিশ (WBPS) স্তরের অফিসারের বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতা পুলিশ থেকে শুরু করে জেলা— সর্বত্রই রদবদলের এই ছোঁয়া লেগেছে।

কমিশনের তালিকা অনুযায়ী, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সিআইডি-র ডিআইজি সোমা দাস মিত্রকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) পদে আনা হয়েছে। এ ছাড়াও সুদীপ সরকারকে যুগ্ম কমিশনার (সদর) এবং দেবস্মিতা দাসকে যুগ্ম কমিশনার (ইন্টেলিজেন্স) পদে নিয়োগ করা হয়েছে।

পাশাপাশি, ডিসি স্তরেও একাধিক বদল করা হয়েছে

ডিসি সাউথ: ভি.এস.আর অনন্তনাগ

ডিসি নর্থ: প্রদীপ কুমার যাদব।

ডিসি সাউথ ইস্ট: সৈকত ঘোষ (ভাঙড় ডিভিশন থেকে)

ডিসি ইস্ট: প্রশান্ত চৌধুরী

ডিসি ভাঙড়: মনীশ জোশী

জেলা ও কমিশনারেটেও রদবদল

কলকাতার বাইরেও প্রশাসনিক রদবদল করেছে কমিশন। চন্দননগর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি (সদর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দ্রজিৎ সরকারকে। আসানসোল-দুর্গাপুর থেকে রানা মুখোপাধ্যায়কে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি (ইস্ট) পদে বদলি করা হয়েছে। এ ছাড়াও সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পদে নিযুক্ত হয়েছেন চন্দন ঘোষ। বেলডাঙার নতুন এসডিপিও হয়েছেন আনন্দজিৎ হোড়।

নির্বাচনের আগে স্পর্শকাতর এলাকা এবং গুরুত্বপূর্ণ পদগুলিতে অফিসারদের রদবদল করা কমিশনের সহজাত ব্যাপার। বিশেষ করে ভাঙড় এবং বেলডাঙার মতো এলাকায় নতুন আধিকারিক নিয়োগ করে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনও রকম আপস করা হবে না।

বস্তুত, ভোটের (Assembly Election) মুখে আগেও পুলিশে (West Bengal Police) রদবদল করেছিল কমিশন। সম্প্রতি বদল করা হয় একগুচ্ছ ইন্সপেক্টর (Inspector) ও সাব-ইন্সপেক্টর (Sub Inspector) পদমর্যাদার অফিসারদের। রাজ্যে মোট ৮১ জন ইন্সপেক্টরকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। মোট ৪৯ জন সাব-ইন্সপেক্টরকেও বদলির সিদ্ধান্ত কমিশন (Election Commission)। 

পাশাপাশি, একগুচ্ছ ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর (SI) পদমর্যাদার অফিসারকে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। আধিকারিককে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী একাধিক থানার ওসি (OC) এবং গুরুত্বপূর্ণ বিভাগের রদবদল করা হয়েছে। আলিপুর থানার নতুন ওসি হয়েছেন তপন নাথ এবং কসবা থানার দায়িত্ব নিয়েছেন সৌরভ ভট্টাচার্য। এ ছাড়াও উল্টোডাঙা থানায় নাজমুল হাসান এবং ফুলবাগান থানায় রথীন সিংকে ও-সি হিসেবে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এন্টালি, রিজেন্ট পার্ক, মানিকতলা এবং তিলজলার মতো স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত ওসি স্তরেও নতুন অফিসার নিয়োগ করা হয়েছে।

এছাড়াও রাজ্য পুলিশের ক্ষেত্রে ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট এবং বাঁকুড়া সদরে নতুন সিআই (CI) নিয়োগ করা হয়েছে। পাশাপাশি উস্তি, পটাশপুর, খড়িবাড়ি এবং আসানসোল সাউথের মতো গুরুত্বপূর্ণ থানাগুলিতে নতুন ওসি দায়িত্বভার গ্রহণ করছেন। 


```