বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদের নিয়োগে পরিবর্তন আনা হয়েছে যাতে নির্বাচন প্রক্রিয়ার সময় কোনও প্রভাব বা হস্তক্ষেপ না ঘটে।

নবান্ন (ফাইল ছবি)
শেষ আপডেট: 10 April 2026 00:16
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে বিভিন্ন পুলিশ জেলার মোট ৮১ জন ইন্সপেক্টরকেও সরাল রাজ্য। একইসঙ্গে আরও একটি বিজ্ঞপ্তি জারি করে ১৯ জন এসআই (SI) পদমর্যাদার পুলিশ আধিকারিককে বদল করেছে। তাদের কেউই আসন্ন ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন জেলার পুলিশ আধিকারিকদের নিয়োগে পরিবর্তন আনা হয়েছে যাতে নির্বাচন প্রক্রিয়ার সময় কোনও প্রভাব বা হস্তক্ষেপ না ঘটে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, উল্লেখিত ১৯ জন পুলিশ আধিকারিককে নিশ্চিত করতে হবে যে তাঁরা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কোনও পোস্টে নিযুক্ত নয় এবং তারা সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবেন না। আগামী ১০ এপ্রিলের মধ্যে তাঁদের নতুন দায়িত্ব নিয়ে দুপুর ৩টের মধ্যে রিপোর্ট করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।