Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

SIR: রাজ্যে ৯৮ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি শেষ, সোমবার থেকে সংগ্রহের কাজ‌ও শুরু হবে

আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বাংলায় আসছে। তাঁদের সফরের মূল উদ্দেশ্য, এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করা।

SIR: রাজ্যে ৯৮ শতাংশ এনুমারেশন ফর্ম বিলি শেষ, সোমবার থেকে সংগ্রহের কাজ‌ও শুরু হবে

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 November 2025 17:48

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়া নিয়ে চলে এল বড় আপডেট। কমিশনের তথ্য বলছে, শনিবার বিকেল চারটে পর্যন্ত পশ্চিমবঙ্গে (West Bengal) এনুমারেশন ফর্ম (Enumeration) বিলি করা হয়েছে ৯৮.০৮ শতাংশ। সিইও দফতর (CEO Office) সূত্রে খবর, সোমবার থেকে ফিল-আপ করা ফর্ম সংগ্রহের কাজ‌ও শুরু হয়ে যাবে।

সিইও দফতর জানিয়েছে, মোট ৭ কোটি ৬৬ লক্ষ ৩৮ হাজার ২৮৮ জন ভোটারের মধ্যে ৭ কোটি ৫১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ জন ভোটারের কাছে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। বৃহৎ রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের (West Bengal) আগে আছে শুধু মধ্যপ্রদেশ (৯৮.৩৮ শতাংশ)। তারপর একে একে রয়েছে রাজস্থান (৯৭.৩২ শতাংশ), উত্তরপ্রদেশ (৯৪.৩৭ শতাংশ), তামিলনাড়ু (৯২.০৪ শতাংশ), কেরল (৮৭.৫৪ শতাংশ)। গোয়া এবং লক্ষদ্বীপে ১০০ শতাংশ ফর্ম বিলি করা হয়ে গেছে বলে জানা গেছে।

তবে পশ্চিমবঙ্গের সব এলাকায় সমান অগ্রগতিতে এই কাজ হয়নি বলেও ধরা পড়েছে কমিশনেরই একটি সাম্প্রতিক রিপোর্টে। সেইসব জায়গায় ফর্ম বিতরণের গতি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যেই ১০০ শতাংশ ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে।

এই তালিকায় রয়েছে - শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশিপাড়া, রানাঘাট উত্তর-পূর্ব, জগদ্দল, নওয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর-বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর, দুবরাজপুর, শিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি।

এদিকে আগামী সপ্তাহেই নির্বাচন কমিশনের প্রতিনিধি দল (Team From ECI) বাংলায় আসছে। তাঁদের সফরের মূল উদ্দেশ্য, এসআইআর (SIR) প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা (Voter List) যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করা।

জাতীয় নির্বাচন কমিশনের (ECI)-র এই দল আগামী ১৮ নভেম্বর কলকাতায় পৌঁছবে। দলটি ২১ নভেম্বর নির্ধারিত এফএলসি (FLC) কর্মশালাতে অংশগ্রহণ করবে। এই দলে রয়েছেন, জ্ঞানেশ ভারতী, সিনিয়র ডিইসি, এস বি জোশি, প্রধান সচিব, মালয় মল্লিক, প্রধান সচিব এবং অভিনব আগরওয়াল, উপসচিব। এছাড়া এই কর্মশালায় উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সব জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারা।


```