Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

SIR: আগামী সপ্তাহেই বাংলায় আসছে কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল, যোগ দেবে কর্মশালায়

ইতিমধ্যে রাজ্যে চলছে বিএলও-দের অভিযান। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন তাঁরা। নির্বাচন কমিশনের (ECI) সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনও পর্যন্ত ৭.৪৫ কোটি বা ৯৭.৩৩ শতাংশ ফর্ম বিলি হয়েছে।

SIR: আগামী সপ্তাহেই বাংলায় আসছে কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল, যোগ দেবে কর্মশালায়

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 November 2025 13:43

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) পুরোদমে চলছে এসআইআরের (SIR) কাজ। আগেই জানা গেছিল, এর মধ্যেই বাংলায় আসবে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল (Team From ECI)। তাঁরাই আসছেন আগামী সপ্তাহে। তাঁদের সফরের মূল উদ্দেশ্য, এসআইআর (SIR) প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা (Voter List) যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করা।

জাতীয় নির্বাচন কমিশনের (ECI)-র এই দল আগামী ১৮ নভেম্বর কলকাতায় পৌঁছবে। দলটি ২১ নভেম্বর নির্ধারিত এফএলসি (FLC) কর্মশালাতে অংশগ্রহণ করবে। এই দলে রয়েছেন, জ্ঞানেশ ভারতী, সিনিয়র ডিইসি, এস বি জোশি, প্রধান সচিব, মালয় মল্লিক, প্রধান সচিব এবং অভিনব আগরওয়াল, উপসচিব। এছাড়া এই কর্মশালায় উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সব জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারা।

ইতিমধ্যে রাজ্যে চলছে বিএলও-দের অভিযান (BLOs)। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম (Enumeration Form) দিচ্ছেন তাঁরা। নির্বাচন কমিশনের (ECI) সর্বশেষ পরিসংখ্যান বলছে, রাজ্যে এখনও পর্যন্ত ৭.৪৫ কোটি বা ৯৭.৩৩ শতাংশ ফর্ম বিলি হয়েছে। তবে পশ্চিমবঙ্গের সব এলাকায় সমান অগ্রগতিতে এই কাজ হয়নি বলেও ধরা পড়েছে কমিশনেরই একটি সাম্প্রতিক রিপোর্টে। 

সিইও অফিস (CEO Office) সূত্রে খবর রাজ্যের প্রায় ৪০টি বিধানসভা কেন্দ্রে এনুমারেশন ফর্ম বিলির হার এখনও ৭৫ শতাংশের নীচে! এই তালিকায় রয়েছে - শিলিগুড়ি, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তপন, পলাশিপাড়া, রানাঘাট উত্তর-পূর্ব, জগদ্দল, নওয়াপাড়া, খড়দহ, পানিহাটি, রাজারহাট, নিউটাউন, রাজারহাট গোপালপুর, বিধাননগর, জয়পুর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, মেটিয়াবুরুজ, কলকাতা পোর্ট, বেলেঘাটা, জোড়াসাঁকো, কাশীপুর-বেলগাছিয়া, বালি, হাওড়া উত্তর, হাওড়া দক্ষিণ, খড়গপুর সদর, দুবরাজপুর, শিউড়ি, আলিপুরদুয়ার ও কুলটি।

এই বিধানসভাগুলিতে (Bidhansabha) এখন ফর্ম বিতরণের গতি বাড়াতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যেই ১০০ শতাংশ ফর্ম বিতরণ সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে।

গত ১২ নভেম্বর যেখানে এখনও ফর্ম বিতরণ সম্পন্ন হয়নি সেইসব এলাকার ইআর‌ওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন সিইও মনোজ আগর‌ওয়াল।

অন্যদিকে, আধার কার্ড (Aadhaar Card) ইস্যু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছে সিইও দফতর। বলা হয়েছে, আধার কার্ড অনুযায়ী যারা মারা গেছেন, তাদের কার‌ও নামে যদি এনুমারেশন ফর্ম ফিল-আপ করা হয়ে থাকে, তাহলে সেই ফর্ম নিয়ে ইআর‌ও সেই ব্যক্তিকে ‌ইন-পার্সন ভেরিফিকেশন করবেন। তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন সেই ফর্মের কী হবে।


```