তিনি বক্তৃতায় যে ভাবে সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেছেন বা দাবি করেছেন, তা রিপোর্ট কার্ডের মতোই।

একুশের মঞ্চে মমতা।
শেষ আপডেট: 21 July 2025 15:29
দ্য ওয়াল ব্যুরো: সময়ে বিধানসভা নির্বাচন হলে হাতে রয়েছে আর ৮ মাস। তার আগে সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর সরকারের এক প্রকার রিপোর্ট কার্ড প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাপা অক্ষরে কোনও রিপোর্ট কার্ড অবশ্য সংবাদমাধ্যমকে দেওয়া হয়নি। তবে তিনি বক্তৃতায় যে ভাবে সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেছেন বা দাবি করেছেন, তা রিপোর্ট কার্ডের মতোই। নীচে এক নজরে রইল তাঁর সেই রিপোর্ট কার্ড।