অ্যাডেড সুগার ও ফল (Does fruit count as sugar)- দুটোই চিনি কিন্তু শরীরের উপর তাদের প্রভাব সম্পূর্ণ আলাদা।

শেষ আপডেট: 18 January 2026 19:02
দ্য ওয়াল ব্যুরো: রোজ কতটা ক্যালোরি ইনটেক হচ্ছে, সেদিকে খেয়াল রাখতে গেলে প্রথমেই ডায়েট থেকে বাদ দিতে বলা হয় ‘অ্যাডেড সুগার’, অর্থাৎ খাবারে আলাদা করে যোগ করা চিনি। কিন্তু অনেকেই রোজের খাবারে (sugar-free diet) অনেকটা পরিমাণে ফল রাখার চেষ্টা করেন।
কিন্তু ফলেও তো মিষ্টি থাকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ফলের মিষ্টি প্রাকৃতিক হলেও সেটা কি অজান্তেই শরীরের ক্ষতি করছে (Does fruit count as sugar)? চিনিমুক্ত ডায়েট বা ‘সুগার-ফ্রি’ চ্যালেঞ্জে কি ফল পুরোপুরি ছেঁটে ফেলা উচিত (sugar-free diet fruits)? এই ভুল ধারণার উত্তর দিলেন এইমসের সঙ্গে যুক্ত গ্যাস্ট্রোএন্টারলজিস্ট সৌরভ শেঠী। ১৮ জানুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, গোটা ফল কখনওই ‘অ্যাডেড সুগার’ নয় (whole fruit vs added sugar), আর এ নিয়ে ভ্রান্ত ধারণাই সবচেয়ে বেশি তিনি দেখেন রোগীদের মধ্যে।
কেন গোটা ফল ‘অ্যাডেড সুগার’-এর মতো নয়?
ডাঃ শেঠীর ব্যাখ্যা পরিষ্কার, ফলে থাকা প্রাকৃতিক চিনি শরীরে আলাদা করে যোগ করা চিনির মতো আচরণ করে না। কারণ গোটা ফলে চিনির সঙ্গেও থাকে যথেষ্ট পরিমাণ ফাইবার, জল, পলিফেনল। এই উপাদানগুলো শরীরে চিনির শোষণের গতি ধীর করে, মেটাবলিজমকে সুস্থ রাখে এবং রক্তে সুগারের ওঠানামা নিয়ন্ত্রণে রাখে।
অন্যদিকে, অ্যাডেড সুগার খুব দ্রুত রক্তে মিশে ইনসুলিন বাড়ায় ও লিভারের উপর চাপ তৈরি করে।
অ্যাডেড সুগার ও ফল - দুটোই চিনি কিন্তু শরীরের উপর তাদের প্রভাব সম্পূর্ণ আলাদা।
‘সুগার রিসেট’ (sugar reset) চলাকালীন ফল খাওয়া যায় কি?
‘সুগার রিসেট’ সাধারণত ১৪ দিনের এমন একটি ডায়েট চ্যালেঞ্জ, যেখানে খাবার থেকে অ্যাডেড সুগার সম্পূর্ণ বাদ দেওয়ার চেষ্টা করা হয়। ডাঃ শেঠী জানাচ্ছেন, এই সময় প্রতিদিন ১–২টি গোটা ফল খাওয়া একেবারে নিরাপদ। আপেল, বেরি, সাইট্রাস ফল, নাশপাতি - সবই খেতে পারেন।
সুগার রিসেট-এ ফল খাওয়ার কিন্তু একটা নিয়ম আছে
কিন্তু ফলের রস বা শুকনো ফল ‘গোটা ফল’ নয়। এগুলো শরীরে অ্যাডেড সুগারের মতোই কাজ করে।
ডাঃ শেঠীর কথায়, “ফল কীভাবে খাচ্ছেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ, ফলে সুগার হিসেবে থাকা ফ্রুক্টোজ নয়।”
সুগার রিসেটে ফল রাখার উপকারিতা
তবে যাঁদের বিশেষ স্বাস্থ্যসমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে পরিমাণ কিছুটা নিয়ন্ত্রিত হওয়া দরকার। যেমন,
ডাঃ শেঠীর মত, গোটা ফল সবসময় অ্যাডেড সুগারের থেকে ভাল। তাঁর কথায়, “চিনিমুক্ত জীবন পেতে চাইলে 'আসল খাবার' ছাড়ার প্রয়োজন নেই। সুগার-ফ্রি চ্যালেঞ্জের আসল মানে হল ডায়েটে ফল থাকুক, শুধু বাদ বাড়তি চিনিটুকু।”