Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Junior Hockey World Cup: ওমানকে ১৭ গোলের মালা পরাল ভারত!

টানা দুই ম্যাচে ২৪ গোল—কোনও গোল হজম নয়। তাই পুল বি-তে শীর্ষে ওঠার লড়াইটাও এখন বলতে গেলে ভারতই নিয়ন্ত্রণ করছে।

Junior Hockey World Cup: ওমানকে ১৭ গোলের মালা পরাল ভারত!

ভারত বনাম ওমান

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 November 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: যুবদের বিশ্বকাপে (Junior Hockey World Cup) দ্বিতীয় ম্যাচেও দাপট ধরে রাখল ভারতীয় হকি টিম। প্রথম খেলায় চিলিকে ৭-০ ব্যবধানে হারানোর পর এবার ওমানকে উড়িয়ে দিল ১৭ গোলে। মাদুরাইয়ের বৃষ্টিভেজা মাঠে ঘূর্ণিঝড়ের জেরে খেলা বাধা পেলেও ভারতের আক্রমণে এতটুকু গতি কমেনি। শুরু থেকে শেষ—একতরফা আধিপত্য!

দলের হয়ে তিনটি হ্যাটট্রিক—আর্শদীপ সিং (Arshdeep Singh), মনমিত সিং (Manmeet Singh) আর দিলরাজ সিং (Dilraj Singh)। আক্রমণভাগের বৈচিত্র্য এখানেই স্পষ্ট। আর্শদীপ গোল করেন ৪, ৩৩ ও ৪০ মিনিটে। মনমিত ১৭, ২৬ ও ৩৬ মিনিটে। দিলরাজ যোগ করেন ২৯, ৩২ ও ৫৮ মিনিটে—রিবাউন্ড আর ক্লোজ-রেঞ্জ সুযোগকে কাজে লাগিয়ে!

মাঝমাঠ ছন্দে। অজিত যাদব (Ajeet Yadav) আর ইনগালেম্বা লুয়ান থৌরাওজাম (Ingalemba Luwan Thouraojam)—দু’জনই জোড়া গোল করেছেন। অজিতের বক্সে ঢুকে নিখুঁত ফিনিশ, ইনগালেম্বা গতি আর উপস্থিত বুদ্ধিতে সুযোগ কাজে লাগিয়েছেন। অনমোল এক্কা (Anmol Ekka), গুরজোৎ সিং (Gurjot Singh) আর সারদা নন্দ তিওয়ারির (Sharda Nand Tiwari) একটি করে গোল—মোট মিলিয়ে দুই ম্যাচে ইতিমধ্যেই দশজন আলাদা আলাদা গোলস্কোরার!

ম্যাচের ছবি পরিষ্কার—শুরুর চার মিনিটেই অর্শদীপ দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-দিক থেকে যে কোণাকুণি শটে গোল করেন, সেখান থেকেই ম্যাচের সুর ঠিক হয়ে যায়। সঙ্গে পেনাল্টি কর্নারের ঢল। ওমানের গোলরক্ষক আহমেদ আল নবি (Ahmed Al Naabi) খানকয়েক ভাল সেভ করলেও ভারতীয় আক্রমণের তরঙ্গ থামেনি। উলটে তৃতীয় কোয়ার্টারে ঝড়ের গতিতে লিড বাড়িয়েছেন অজিতরা। গুরজোতের কর্নার ভ্যারিয়েশন আর তিওয়ারির পেনাল্টি স্ট্রোক প্রতিপক্ষ বাহিনীর সমস্যাকে আরও প্রকট করেছে। ওমান প্রায় পুরো ম্যাচটাই নিজেদের অর্ধে বন্দি। ভারত হাই লাইনে প্রেস করে আক্রমণের পর আক্রমণ তুলেছে। দলের স্ট্রাকচার ভাঙেনি। ট্রানজিশন আরও ধারালো দেখিয়েছে।

টানা দুই ম্যাচে ২৪ গোল—কোনও গোল হজম নয়। তাই পুল বি-তে শীর্ষে ওঠার লড়াইটাও এখন বলতে গেলে ভারতই নিয়ন্ত্রণ করছে। ২ ডিসেম্বর অপরাজিত সুইজারল্যান্ডের (Switzerland) বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচ—এখন সেই দিকেই নজর।

দিনের অন্যান্য ম্যাচে ফ্রান্স (France) ১১-১ গোলে হারিয়েছে কোরিয়াকে, অস্ট্রেলিয়া (Australia) ৫-৩ জিতেছে বাংলাদেশের বিরুদ্ধে, সুইজারল্যান্ড ৩-২ ব্যবধানে চিলিকে হারিয়ে অপরাজিত। তবে আর সবাই যেমনই খেলুক না কেন, ভারতের মতো ধারাবাহিকতা কেউ দেখাতে পারেনি! জুনিয়ররা সাফ সাফ বুঝিয়ে দিয়েছে—টুর্নামেন্টে অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা তাদের রয়েছে। আগাম ইঙ্গিত খেতাব জেতার আশা জাগাচ্ছে।


```