Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

জুনিয়র বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তানের হকি দল

জুনিয়র হকি বিশ্বকাপ ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে।

জুনিয়র বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না পাকিস্তানের হকি দল

পাকিস্তান

সৌম্য বাগচী

শেষ আপডেট: 24 October 2025 16:59

দ্য ওয়াল ব্যুরোনভেম্বর ও ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে জুনিয়র হকি বিশ্বকাপ (Junior Hockey World Cup)। কিন্তু সেই বিশ্বকাপে খেলবে না পাকিস্তান। এদিন তারা বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছে (Pakistan Withdraw)। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদনের উল্লেখ করে শুক্রবার আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে জুনিয়র এশিয়া কাপ হকি খেলতেও ভারতে আসেনি পাকিস্তান। তাদের বদলে শেষ মুহূর্তে স্থান পেয়েছিল বাংলাদেশ।

এফআইএইচ জানিয়েছে, এই বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের স্থলাভিষিক্ত দলের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। জুনিয়র হকি বিশ্বকাপ ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে।

 

আন্তর্জাতিক হকি ফেডারেশন এদিন জানিয়েছে, "আমরা নিশ্চিত করছি যে, পাকিস্তান হকি ফেডারেশন এফআইএইচকে জানিয়েছে, তাদের দলযারা প্রাথমিকভাবে আসন্ন হকি পুরুষদের জুনিয়র বিশ্বকাপ ২০২৫-এর জন্য যোগ্যতা অর্জন করেছিলতারা শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে না। পাকিস্তানের পরিবর্তে বিকল্প দলের নাম যথাসময়ে ঘোষণা করা হবে।

বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের আসা নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষ তার নিরসন হল। চলতি বছরের ২২ এপ্রিল পাহেলগামে একটি সন্ত্রাসী হামলায় বেশ কিছু নিরীহ পর্যটক মারা যান। এর পর ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে সামরিক পদক্ষেপ নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পড়শি দেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া ক্ষেত্রেও। ভারত স্পষ্ট করে দিয়েছে যে, কোনও ক্রীড়া ইভেন্টের জন্যই তারা পাকিস্তান সফর করবে না। পাশাপাশি শুধুমাত্র বহুদেশীয় টুর্নামেন্টেই তারা পাকিস্তানের বিরুদ্ধে নামবে।


```