Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

IPL 2026 Schedule: প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করা হল, কবে হবে কেকেআর-এর ম্যাচ

আর কয়েক দিনের মধ্যে রাজ্য বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট রয়েছে তামিলনাড়ু, অসমে। তাই আপাতত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি আইপিএল-এর। 

IPL 2026 Schedule: প্রথম ২০ ম্যাচের সূচি প্রকাশ করা হল, কবে হবে কেকেআর-এর ম্যাচ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 11 March 2026 19:45

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়দের জন্য টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) শেষ হয়েছে উল্লাসের সঙ্গে। কারণ চ্যাম্পিয়ন হয়েছে দল। তবে এই জয়ের রেশ কাটতে না কাটতেই আইপিএল-এর (IPL 2026 Schedule) দামামা বেজে গেল। টুর্নামেন্টের সূচি প্রকাশ্যে এল বুধবার। যদিও এটি পূর্ণাঙ্গ সূচি নয়, প্রথম ২০টি ম্যাচের।

আর কয়েক দিনের মধ্যে রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Elections 2026) দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভোট রয়েছে তামিলনাড়ু, অসমে। তাই আপাতত পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি আইপিএল-এর। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর বাকি সূচি ঘোষণা করা হবে।

এবারের আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ, বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ ম্যাচ দিয়ে। প্রাথমিক ভাবে প্রতিটি দলের চারটি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনই নামছে কলকাতা, বিপক্ষ মুম্বই। ঘরের মাঠ ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

প্রথামাফিক, গত বছর বেঙ্গালুরু ট্রফি জেতায় তাদের ঘরের মাঠেই এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ। যদিও সেই চিন্নাস্বামী স্টেডিয়ামে আদৌ খেলা হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, বিষয়টি নিয়ে কর্নাটক সরকারের গঠন করা বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা হবে, অনুমোদন পেলেই ম্যাচ হবে। 

গত মরসুমে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ছ’রানে হারিয়ে ১৮ বছরে প্রথমবার শিরোপা জেতে বেঙ্গালুরু। নতুন সিজনে চ্যাম্পিয়নদের ওপেনিং মঞ্চ কোথায় - সেটাই এখনও বড় প্রশ্ন হয়েই রয়ে গেছে।

আইপিএলের সূচি

২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)

২৯ মার্চ: কলকাতা বনাম মুম্বই (মুম্বই)

৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)

৩১ মার্চ: পাঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)

১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)

২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)

৩ এপ্রিল: চেন্নাই বনাম পাঞ্জাব (চেন্নাই)

৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাত বনাম রাজস্থান (আমেদাবাদ)

৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)

৬ এপ্রিল: কলকাতা বনাম পাঞ্জাব (কলকাতা)

৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)

৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)

৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)

১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)

১১ এপ্রিল: পাঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)

১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)


```