ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes Team India)। ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi wishes Team India)।

টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 9 March 2026 01:01
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিহাস লিখেছে 'মেন ইন ব্লু' টিম (Team India)। উল্লাসে মেতেছে গোটা ভারত। নিউজিল্যান্ডের সঙ্গে লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারতীয় শিবির (India won T20 world cup 2026)।
সেই ঐতিহাসিক জয়ের পর টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee wishes Team India)। ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi wishes Team India)।
ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনি লেখেন, ''চ্যাম্পিয়ন! ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup) জয়ের জন্য।''
তিনি আরও লেখেন, ''এই অসাধারণ জয় দলের দুর্দান্ত দক্ষতা, দৃঢ়তা এবং অসামান্য দলগত পারফরম্যান্সের প্রতিফলন। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা অসাধারণ লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। এই ঐতিহাসিক জয় প্রতিটি ভারতীয়ের হৃদয়কে গর্ব ও আনন্দে ভরিয়ে দিয়েছে। দারুণ খেলেছো, টিম ইন্ডিয়া!''
অন্যদিকে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, ''ভারতীয় ক্রিকেট টিমকে অভিনন্দন! আজকের আইসিসি মেনস টি২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup) ফাইনালে তোমাদের দারুণ জয় আমাদের গর্বিত করেছে।''
২০২৬ সালের ৮ মার্চ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে যেন এক নতুন অধ্যায় হিসেবে মনে রাখা হবে। টিমে বিরাট কোহলি নেই। একদা যুবরাজ সিংহের মতো কোনও মেজাজি ব্যাটারও নেই। জয়ের নেপথ্যে নেই কোনও একক ‘মহাতারকা’। বরং এদিন টি–২০ বিশ্বকাপ (T 20 World Cup 2026 Final) ফাইনালে টিম ইন্ডিয়া এমন এক দল হিসেবে উঠে এল, যেখানে দলগত শক্তি, ধুরন্ধর প্ল্যানিং এবং কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দর্শনই হয়ে উঠল মহাকাব্যিক জয়ের ভিত্তি।