Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Ind vs NZ: শুরুর ধাক্কা সামলে ঝড় তুলল ইশান-সূর্যরা, সাত উইকেটে জয় ছিনিয়ে আনল ভারত

শুরুর ধাক্কা সামলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ইশান কিশন ও সূর্যকুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে সাত উইকেটে হারল নিউজিল্যান্ড।

Ind vs NZ: শুরুর ধাক্কা সামলে ঝড় তুলল ইশান-সূর্যরা, সাত উইকেটে জয় ছিনিয়ে আনল ভারত

ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের

গার্গী দাস

শেষ আপডেট: 23 January 2026 23:15

দ্য ওয়াল ব্যুরো: ২০৯ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল ভারত (India)। মাঠে শিশির থাকলেও (dew factor) ম্যাট হেনরি (Matt Henry) আর জ্যাকব ডাফি (Jacob Duffy)-র জোরালো স্পেলে শুরুতে ধাক্কা খেতে হয়। সঞ্জু স্যামসন (Sanju Samson) মাত্র ৬ রান করে ফেরেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে (T20I) প্রথমবার গোল্ডেন ডাকের মুখ দেখেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। স্কোরবোর্ডে তখন ভারতের রান মাত্র ৬, উইকেট ২। ম্যাচ থ্রিলারে গড়ানোর সব ইঙ্গিতই ছিল।

কিন্তু সেখানেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন ইশান কিশন (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এসভিএনএস আন্তর্জাতিক স্টেডিয়ামে (SVNS International Stadium) তৃতীয় উইকেটে ১২২ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ম্যাচের চরিত্রটাই বদলে দেন দু’জনে। তিলক ভার্মা (Tilak Varma) না থাকায় তিন নম্বরে নামা ইশান ৩২ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে শুরুতে চাপের পাহাড় সরিয়ে দেন। এরপর জয়ের রাস্তা কার্যত মসৃণ হয়ে যায় ভারতের।

ইশান ফেরার পর ব্যাট হাতে দায়িত্ব নেন অধিনায়ক সূর্যকুমার। প্রতিপক্ষ বোলারদের একের পর এক আঘাতে ভেঙে দিয়ে ৩৭ বলে অপরাজিত ৮২ রান করেন তিনি। শেষ পর্যন্ত সাত উইকেটে জয় তুলে নেয় ভারত।

পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে সূর্যের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল, এমনকি প্রথম একাদশে তাঁর জায়গা নিয়েও জল্পনা চলছিল। তবে টিম ম্যানেজমেন্টের (team management) ভরসার মর্যাদা রেখে আবারও প্রমাণ করলেন, তিনি এখনও সেরাদের একজন।

অন্যদিকে নিউজিল্যান্ড (New Zealand) দলে এদিন স্পষ্টই ধরা পড়ে ছন্দের অভাব। শিশিরের সুবিধা মাথায় রেখে ব্যাটিংয়ে ঝাঁপালেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ছন্দ নষ্ট করে ফেলে কিউইরা। রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ৪৪ ও মিচেল স্যান্টনার (Mitchell Santner) অপরাজিত ৪৭ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু সামগ্রিকভাবে চরিত্র, শৃঙ্খলা ও কৌশলের ঘাটতিই শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে দেয় নিউজিল্যান্ডকে।


```