Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

Hockey World Cup: হকি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে ভারত-পাকিস্তান মহারণ?

এবারের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি পুল বি-তে—বেলজিয়াম, ফ্রান্স ও মালয়েশিয়ার সঙ্গে। ২০২৩ সালে ভুবনেশ্বরে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতেছিল জার্মান বাহিনী।

Hockey World Cup: হকি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে ভারত-পাকিস্তান মহারণ?

ভারত বনাম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 19 March 2026 12:47

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষার অবসান। গতকাল হকি বিশ্বকাপ ২০২৬-এর (Hockey World Cup 2026) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল এফআইএইচ (FIH)। বেলজিয়াম ও নেদারল্যান্ডস মিলিয়ে ১৫ থেকে ৩০ অগাস্ট চলবে এবারের প্রতিযোগিতা। নির্ঘণ্ট সামনে আসতেই ক্যালেন্ডারে লাল দাগ পড়ে গেছে ১৯ অগস্ট। ওইদিনই আসল লড়াই! নেদারল্যান্ডসের আমস্টেলভিনে মুখোমুখি ভারত-পাকিস্তান। পুরুষ ও মহিলা—দুই দলই সম্মুখ-সমরে। ভেন্যু ওয়াগেনার হকি স্টেডিয়ামে।

ভারতের পুরুষ দলের সূচি

পুল ডি-তে ভারতের (India Men's Hockey) তিনটি লড়াই। ১৫ অগস্ট ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু। ১৭ তারিখ সামনে ইংল্যান্ড। তারপর সেই মাহেন্দ্রক্ষণ—ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan Hockey)।

২০১৬ সালের পর পুরুষ হকিতে পড়শি দেশের বিরুদ্ধে একবারও হারেনি ভারতীয় দল। আট বছর পর বিশ্বকাপে ফিরেছে পাকিস্তান। সেই প্রতিদ্বন্দ্বিতা, সেই ইতিহাস—আমস্টেলভিনে যা আয়োজিত হবে তা শুধু একটা পুল ম্যাচ নয়, আদ্যোপান্ত মহারণ!

মেয়েদের সূচি

মহিলা দলও পুল ডি-তে (India Women's Hockey)। ১৬ অগস্ট চিনের বিরুদ্ধে শুরু। ১৮ তারিখ দক্ষিণ আফ্রিকা। দু’দিন বাদে ইংল্যান্ড। সব ম্যাচই ওয়াগেনার স্টেডিয়ামে। কোচ স্যার্ড মারিনের দ্বিতীয় দফায় ভারতীয় মহিলা দল নতুন ছন্দে—এই বিশ্বকাপে প্রমাণের সুযোগ পাবেন তাঁরা।

নকআউটের সূচি ও গ্রুপ বিভাজন

ছেলেদের সেমিফাইনাল ২৮ অগস্ট, ফাইনাল ৩০ তারিখ, ওয়াভ্রেতে। মহিলা সেমিফাইনাল ২৭ অগস্ট, ফাইনাল ২৯-এ। ভেন্যু আমস্টার্ডাম।

এবারের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি পুল বি-তে—বেলজিয়াম, ফ্রান্স ও মালয়েশিয়ার সঙ্গে। ২০২৩ সালে ভুবনেশ্বরে বেলজিয়ামকে হারিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জিতেছিল জার্মান বাহিনী।

উল্লেখ্য, পুল এ-তে নেদারল্যান্ডস, আর্জেন্তিনা, নিউজিল্যান্ড ও জাপান। পুল সি-তে অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। মহিলা পুল এ-তে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, চিলি ও জাপান। পুল বি-তে আর্জেন্তিনা, জার্মানি, আমেরিকা ও স্কটল্যান্ড। পুল সি-তে বেলজিয়াম, স্পেন, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।


```