Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

Hockey World Cup: একই গ্রুপে ভারত-পাকিস্তান! হাইভোল্টেজ লড়াইয়ের কাউন্টডাউন শুরু

পুরুষ হকিতে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজক লড়াই উপহার দিয়েছে। দীর্ঘ বিরতির পর দুই টিম টার্ফে আবার মুখোমুখি—অগস্টের সেই রাতের জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।

Hockey World Cup: একই গ্রুপে ভারত-পাকিস্তান! হাইভোল্টেজ লড়াইয়ের কাউন্টডাউন শুরু

ভারত বনাম পাকিস্তান

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 March 2026 12:02

দ্য ওয়াল ব্যুরো: অগস্টে নেদারল্যান্ডসে হকি বিশ্বকাপ (Men's Hockey World Cup 2026)। গ্রুপ পর্বের ড্র চূড়ান্ত। আর সেই ড্র-তেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান (India vs Pakistan in Hockey World Cup) পড়েছে একই গ্রুপ—পুল ডি-তে। সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস। গ্রুপের সমস্ত ম্যাচ হবে নেদারল্যান্ডসে। ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan in Hockey World Cup) সম্ভাব্য তারিখ এখনও ঘোষণা হয়নি—পূর্ণাঙ্গ সূচি শীঘ্রই আসবে বলে জানিয়েছে এফআইএইচ (FIH)।

দশ বছরেরও বেশি সময় ধরে অপরাজিত ভারত

২০১৬ সালের পর পুরুষ হকিতে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) একটি ম্যাচও হারেনি ভারত। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে। ২০১৩ সাল থেকে দুই দলের মধ্যে মোট ২৬টি ম্যাচে ভারত জিতেছে ১৭টিতে। ২০২৫ সালে বিহারের রাজগীরে এশিয়া কাপে দুই দলের লড়াইয়ের কথা ছিল—কিন্তু নিরাপত্তার অজুহাতে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেয় পাকিস্তান। ভারত সেই এশিয়া কাপ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

পাকিস্তানের জন্য এবারের টুর্নামেন্ট স্পেশ্যাল—আট বছর পর বিশ্বকাপে ফিরেছে তারা। মিশরে কোয়ালিফায়ারে টিকিটপ্রাপ্তি। অস্ট্রেলিয়া সফরে হকি প্রো লিগে কঠিন সময় কেটেছে—কিন্তু ঠিক তারপরই দুরন্ত প্রত্যাবর্তন।

মহিলা দলও কঠিন গ্রুপে

ভারতের মহিলা হকি দলও (India Women's Hockey) পুল ডি-তে—চিন, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। তাদের ম্যাচ একইভাবে নেদারল্যান্ডসে। কোচ স্যার্ড মারিনের দ্বিতীয় দফার তত্ত্বাবধানে মহিলা বাহিনী কোয়ালিফায়ারে ভালো পারফরম্যান্স করে আসন্ন টুর্নামেন্টে জায়গা ছিনিয়ে নিয়েছে।

সম্পূর্ণ গ্রুপ বিভাজন:
পুরুষ:
পুল এ: নেদারল্যান্ডস, আর্জেন্তিনা, নিউজিল্যান্ড, জাপান (নেদারল্যান্ডস)।
পুল বি: বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, মালয়েশিয়া (বেলজিয়াম)।
পুল সি: অস্ট্রেলিয়া, স্পেন, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা (বেলজিয়াম)।
পুল ডি: ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, ওয়েলস (নেদারল্যান্ডস)।

মহিলা:
পুল এ: নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, চিলে, জাপান (নেদারল্যান্ডস)।
পুল বি: আর্জেন্তিনা, জার্মানি, আমেরিকা, স্কটল্যান্ড (বেলজিয়াম)।
পুল সি: বেলজিয়াম, স্পেন, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড (বেলজিয়াম)।
পুল ডি: চিন, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা (নেদারল্যান্ডস)।

উল্লেখ্য, পুরুষ হকিতে ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজক লড়াই উপহার দিয়েছে। দীর্ঘ বিরতির পর দুই টিম টার্ফে আবার মুখোমুখি—অগস্টের সেই রাতের জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে।


```