Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

স্পেনকে হারিয়ে যুব হকি বিশ্বকাপ জিতল জার্মানি, দুরন্ত কামব্যাকে ব্রোঞ্জ ভারতের

ফরাসিদের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালের শুটআউটেও নায়ক ছিলেন ডিটসার। ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্সে উজ্জ্বল এই তরুণ কিপার।

স্পেনকে হারিয়ে যুব হকি বিশ্বকাপ জিতল জার্মানি, দুরন্ত কামব্যাকে ব্রোঞ্জ ভারতের

বিজয়ী জার্মানি

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 December 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: যুব হকি বিশ্বকাপের ফাইনাল যেমনটা হওয়া উচিত—ঠিক তেমনই নাটকীয় কায়দায় শেষ হল। চেন্নাইয়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানি (Germany) শুটআউটে ৩-২ গোলে হারাল স্পেনকে (Spain)। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১। পেনাল্টিতে জার্মান গোলরক্ষক জ্যাস্পার ডিটসার (Jasper Ditzer) দারুণ সেভ করে দলের হাতে তুলে দিলেন অষ্টম শিরোপা। রেকর্ড আর নজিরের হিসেবে আরও একধাপ এগোল জার্মানি। অন্যদিকে অপেক্ষা বাড়ল স্পেনের—এখনও প্রথম যুব বিশ্বকাপ জিততে ব্যর্থ স্প্যানিশ আর্মাডা।

ফাইনালের শুরুটা ছিল সতর্ক। জার্মানি বল দখলে রাখল, ডিফেন্স সাজাল। স্পেন হাই প্রেসে না গিয়ে মাঝমাঠে পাসিং-বিল্ডআপে মন দিল। প্রথম কোয়ার্টারে দুই দলই গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ। স্পেন পাঁচটি পেনাল্টি কর্নার পেল, কিন্তু ডিটসার অপ্রতিরোধ্য! জার্মান ডিফেন্সও ছিল আত্মবিশ্বাসী, শৃঙ্খলিত।

২৬ মিনিটে ম্যাচের গতি বদল। ম্যাক্সিমিলিয়ান স্টাহমানের (Maximilian Stahmann) তৈরি আক্রমণ থেকে গোল করলেন জাস্টাস ভ্যাভেগ (Justus Waeweg)। ১-০ এগিয়ে বিরতিতে গেল জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টা আঘাত স্পেনের। ৩২ মিনিটে নিকোলাস মুস্তারোস (Nicolas Mustaros) স্কোরলাইন ১-১ করে দলকে লড়াইয়ে ফেরালেন। এরপরও বেশ কয়েকবার আক্রমণ হেনেছে তারা, কিন্তু জার্মান ডিফেন্স কোনও ফাঁকই রাখেনি।

শেষ কোয়ার্টারে দুই দলের সমান সুযোগ। ভ্যাভেগের সামনে ছিল ম্যাচ পকেটে পুরে নেওয়ার হাতছানি, কিন্তু গোল আসেনি। ম্যাচ গড়াল শুটআউটে। স্পেনের বদলি কিপার ডিয়েগো পালোমেরো দু’খানা দারুণ সেভ করলেন। কিন্তু স্ট্রাইকাররা ডিটসারের নাগপাশ ভাঙতে ব্যর্থ। আন্দ্রেস মেডিনাকে (Andres Medina) সাইডলাইনে ঠেলে কোণ বন্ধ করে দেন ডিটসার—নিশ্চিত হয় শিরোপা। সঙ্গত কারণেই তিনি পেলেন ম্যাচসেরার স্বীকৃতি। ফরাসিদের বিরুদ্ধে কোয়ার্টারফাইনালের শুটআউটেও নায়ক ছিলেন ডিটসার। ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্সে উজ্জ্বল এই তরুণ কিপার।

অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফে দুরন্ত কামব্যাক করল ভারত (India)। তিন কোয়ার্টার ব্যর্থতায় কাটানোর পরও আর্জেন্তিনাকে (Argentina) ৪-২ গোলে হারাল তারা। ০-২ পিছিয়ে থেকেও শেষ কোয়ার্টারের ঝড়ে গোল পেলেন অঙ্কিত পাল (Ankit Pal), মনমীত সিং (Manmeet Singh), শারদানন্দ তিওয়ারি (Sharda Nand Tiwari) এবং অনমোল এক্কা (Anmol Ekka)। কোচ পি আর সৃজেশের (PR Sreejesh) দল এই প্রথম কোনও টুর্নামেন্টে তৃতীয় স্থান হাসিল করল—ইতিহাসে প্রথমবার।


```