Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিশ্বকাপ থেকে উইম্বলডন, আসছে বছর কতটা ঝলমলে ময়দানি ক্যালেন্ডার? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি

২০২৬ একটানা খেলার ডালি সাজিয়ে প্রস্তুত। গ্যালারিতে বসে দেখা হোক বা স্ক্রিনের সামনে—ক্রীড়াপ্রেমীদের ক্যালেন্ডারে লাল দাগ দেওয়ার মতো তারিখের অভাব নেই।

বিশ্বকাপ থেকে উইম্বলডন, আসছে বছর কতটা ঝলমলে ময়দানি ক্যালেন্ডার? জেনে নিন পূর্ণাঙ্গ সূচি

বিশ্বকাপ ট্রফি

রূপক মিশ্র

শেষ আপডেট: 25 December 2025 14:41

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬—খেলাধুলোর দুনিয়ায় একটানা উৎসবের মরশুম। একটার পর একটা মেগা ইভেন্ট। ক্রিকেট, ফুটবল, টেনিস থেকে শুরু করে অ্যাথলেটিক্স, হকি—সব মিলিয়ে ক্রীড়াপ্রেমীদের জন্য ঠাসা এক বছর। বিশ্বকাপ, অলিম্পিক-পরবর্তী এশিয়ান গেমস, কমনওয়েলথ, একাধিক আইসিসি টুর্নামেন্ট—ক্যালেন্ডার খুললেই চোখে পড়বে বড়সড় দ্বৈরথের ভিড়।

ক্রিকেট: বিশ্বকাপ, আইপিএল আর ভারতের ব্যস্ত সফর

২০২৬ সালের শুরুটাই ক্রিকেট দিয়ে। জানুয়ারিতে উইমেন্স প্রিমিয়ার লিগ (Women’s Premier League)। তারপর ঘরের মাঠে ভারতের নিউজিল্যান্ড সফর (India vs New Zealand)—৩টি ওয়ানডে ও ৫টি টি-২০। জানুয়ারির মাঝামাঝিতে বসছে আইসিসি অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ (ICC Men’s Under-19 World Cup 2026)। ফেব্রুয়ারি ৭- মার্চ ৮ — আইসিসি টি-২০ বিশ্বকাপ। মার্চ থেকে মে—দেশজুড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)।

জুনে নজর থাকবে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে (ICC Women’s T20 World Cup 2026)। জুলাইয়ে ইংল্যান্ড, অগস্টে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর। বছরের শেষভাগে অক্টোবর–নভেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে টিম ইন্ডিয়ার ব্যস্ত সূচির সমাপ্তি।

ফুটবল: ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ

আসছে বছর ফুটবলের মহাযজ্ঞ। ১২ জুন থেকে ২৬ জুলাই বসছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রথমবার অংশ নেবে ৪৮টি দল। ম্যাচ সংখ্যা, ভেন্যু, উত্তেজনা—সব দিক থেকেই হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ।

টেনিস: চারখানা গ্র্যান্ড স্ল্যাম, একটার পর একটা

টেনিস কোর্টেও দম ফেলার ফুরসত নেই। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open)। মে–জুনে ফ্রেঞ্চ ওপেন (French Open)। জুন–জুলাইয়ে ঘাসের কোর্টে উইম্বলডন (Wimbledon)। অগস্ট–সেপ্টেম্বরে ইউএস ওপেন (US Open)। বছরের শেষে নভেম্বর মাসে এটিপি ফাইনালস (ATP Finals 2026)।

অ্যাথলেটিক্স ও ব্যাডমিন্টন: ডায়মন্ড লিগ থেকে বিশ্ব মঞ্চ

মে মাসে দোহায় ডায়মন্ড লিগ (Doha Diamond League)। জুলাইয়ে বসছে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ (Badminton World Championships)।

হকি: বিশ্বকাপের লড়াই

অগস্ট মাসে হকির বড় মঞ্চ—এফআইএইচ হকি বিশ্বকাপ (FIH Hockey World Cup 2026)। ভারত-সহ শক্তিশালী দলগুলোর পারফরম্যান্স ঘিরে বাড়তি নজর থাকবে।

মাল্টি-স্পোর্ট ইভেন্ট: কমনওয়েলথ ও এশিয়ান গেমস

ক। জুলাইয়ে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026), ভেন্যু গ্লাসগো।
খ। সেপ্টেম্বরে জাপানের আইচি–নাগোইয়ায় এশিয়ান গেমস (Asian Games 2026)।
গ। অক্টোবরে একই জায়গায় প্যারা এশিয়ান গেমস (Para Asian Games 2026)।

সব মিলিয়ে ২০২৬ একটানা খেলার ডালি সাজিয়ে প্রস্তুত। গ্যালারিতে বসে দেখা হোক বা স্ক্রিনের সামনে—ক্রীড়াপ্রেমীদের ক্যালেন্ডারে লাল দাগ দেওয়ার মতো তারিখের অভাব নেই।


```