দুই দল যদি নিজেদের গ্রুপে প্রথম হয় এবং রাউন্ড অফ ৩২ ও রাউন্ড অফ ১৬-এ জেতে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে মেসি–রোনাল্ডোর। ওয়াশিংটন ডিসিতে শুক্রবার ড্র অনুষ্ঠান হওয়ার একদিন পরই সূচি প্রকাশ করে ফিফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি—তিন আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও ছিলেন।
এখন ৪২টি দেশের ম্যাচের তারিখ, ভেন্যু ও কিক-অফ সময় চূড়ান্ত। বাকি ছয়টি দেশ মার্চে ইউরোপীয় ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফের মাধ্যমে ঠিক হবে। প্রতিটি গ্রুপের প্রথম দুই দল ও সেরা আট তৃতীয় দল যাবে রাউন্ড অফ ৩২-এ। ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে।
বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার ১৬টি শহরে—
কানাডায়: টরন্টো, ভ্যাঙ্কুভার
মেক্সিকোতে: মেক্সিকো সিটি, মন্টেরে, গুয়াদালাহারা
মার্কিন যুক্তরাষ্ট্রে: আটলান্টা, বোস্টন (ফক্সবরো), ডালাস (আর্লিংটন), হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস (ইঙ্গলউড), মায়ামি (মায়ামি গার্ডেন্স), নিউ ইয়র্ক/নিউ জার্সি (ইস্ট রাদারফোর্ড), ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো (সান্তা ক্লারা), সিয়াটেল।
মেক্সিকো ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকায় উদ্বোধনী ম্যাচ খেলবে। এটি ২০১০ সালের বিশ্বকাপ ওপেনারের পুনরাবৃত্তি। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে শেষ পর্যন্ত শিরোপা জেতা আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে। এরপর ডালাসে খেলবে অস্ট্রিয়া ও জর্ডনের বিরুদ্ধে।
ফ্রান্স ১৬ জুন সেনেগালের বিপক্ষে খেলবে ইস্ট রাদারফোর্ড বা ফক্সবরোতে। ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন প্রথম দুটি ম্যাচ খেলবে আটলান্টায়—কেপ ভার্দে ও সৌদি আরবের বিরুদ্ধে, তারপর যাবে গুয়াদালাহারা উরুগুয়ের মুখোমুখি হতে। ইংল্যান্ড ১৭ জুন ডালাসের ইনডোর স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে, এরপর উত্তর-পূর্ব মার্কিন শহরগুলিতে বাকি গ্রুপ ম্যাচ খেলবে। ব্রাজিল প্রথম ম্যাচ ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে খেলবে নিউ ইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
গ্রুপ A
- মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা — ১১ জুন, ১৯:০০ GMT, মেক্সিকো সিটি
- দক্ষিণ কোরিয়া বনাম ইউরোপিয়ান প্লে-অফ D — ১২ জুন, ০২:০০ GMT, গুয়াদালাজারা
- ইউরোপিয়ান প্লে-অফ D বনাম দক্ষিণ আফ্রিকা — ১৮ জুন, ১৬:০০ GMT, আটলান্টা
- মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া — ১৯ জুন, ০১:০০ GMT, গুয়াদালাজারা
- ইউরোপিয়ান প্লে-অফ D বনাম মেক্সিকো — ২৫ জুন, ০১:০০ GMT, মেক্সিকো সিটি
- দক্ষিণ আফ্রিকা বনাম দক্ষিণ কোরিয়া — ২৫ জুন, ০১:০০ GMT, মন্টের্রে
গ্রুপ B
- কানাডা বনাম ইউরোপিয়ান প্লে-অফ A — ১২ জুন, ১৯:০০ GMT, টরন্টো
- কাতার বনাম সুইজারল্যান্ড — ১৩ জুন, ১৯:০০ GMT, সান ফ্রান্সিস্কো
- সুইজারল্যান্ড বনাম ইউরোপিয়ান প্লে-অফ A — ১৮ জুন, ১৯:০০ GMT, লস অ্যাঞ্জেলেস
- কানাডা বনাম কাতার — ১৮ জুন, ২২:০০ GMT, ভ্যাঙ্কুভার
- সুইজারল্যান্ড বনাম কানাডা — ২৪ জুন, ১৯:০০ GMT, ভ্যাঙ্কুভার
- ইউরোপিয়ান প্লে-অফ A বনাম কাতার — ২৪ জুন, ১৯:০০ GMT, সিয়াটল
গ্রুপ C
- ব্রাজিল বনাম মরক্কো — ১৩ জুন, ২২:০০ GMT, নিউ ইয়র্ক/নিউ জার্সি
- হাইতি বনাম স্কটল্যান্ড — ১৪ জুন, ০১:০০ GMT, বোস্টন
- স্কটল্যান্ড বনাম মরক্কো — ১৯ জুন, ২২:০০ GMT, বোস্টন
- ব্রাজিল বনাম হাইতি — ২০ জুন, ০১:০০ GMT, ফিলাডেলফিয়া
- স্কটল্যান্ড বনাম ব্রাজিল — ২৪ জুন, ২২:০০ GMT, মিয়ামি
- মরক্কো বনাম হাইতি — ২৪ জুন, ২২:০০ GMT, আটলান্টা
গ্রুপ D
- যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে — ১৩ জুন, ০১:০০ GMT, লস অ্যাঞ্জেলেস
- অস্ট্রেলিয়া বনাম ইউরোপিয়ান প্লে-অফ C — ১৩ জুন, ০৪:০০ GMT, ভ্যাঙ্কুভার
- ইউরোপিয়ান প্লে-অফ C বনাম প্যারাগুয়ে — ১৯ জুন, ০৪:০০ GMT, সান ফ্রান্সিস্কো
- যুক্তরাষ্ট্র বনাম অস্ট্রেলিয়া — ১৯ জুন, ১৯:০০ GMT, সিয়াটল
- ইউরোপিয়ান প্লে-অফ C বনাম যুক্তরাষ্ট্র — ২৬ জুন, ০২:০০ GMT, লস অ্যাঞ্জেলেস
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া — ২৬ জুন, ০২:০০ GMT, সান ফ্রান্সিস্কো
গ্রুপ E
- জার্মানি বনাম কুরাসাও — ১৪ জুন, ১৯:০০ GMT, হিউস্টন
- আইভরি কোস্ট বনাম ইকুয়েডর — ১৪ জুন, ২৩:০০ GMT, ফিলাডেলফিয়া
- জার্মানি বনাম আইভরি কোস্ট — ২০ জুন, ২০:০০ GMT, টরন্টো
- ইকুয়েডর বনাম কুরাসাও — ২১ জুন, ০০:০০ GMT, কানসাস সিটি
- ইকুয়েডর বনাম জার্মানি — ২৫ জুন, ২০:০০ GMT, নিউ ইয়র্ক/নিউ জার্সি
- কুরাসাও বনাম আইভরি কোস্ট — ২৫ জুন, ২০:০০ GMT, নিউ ইয়র্ক/নিউ জার্সি
গ্রুপ F
- নেদারল্যান্ডস বনাম জাপান — ১৪ জুন, ২০:০০ GMT, ডালাস
- ইউরোপিয়ান প্লে-অফ B বনাম তিউনিসিয়া — ১৫ জুন, ০২:০০ GMT, মন্টের্রে
- নেদারল্যান্ডস বনাম ইউরোপিয়ান প্লে-অফ B — ২০ জুন, ১৭:০০ GMT, হিউস্টন
- তিউনিসিয়া বনাম জাপান — ২১ জুন, ০৪:০০ GMT, মন্টের্রে
- জাপান বনাম ইউরোপিয়ান প্লে-অফ B — ২৫ জুন, ২৩:০০ GMT, ডালাস
- তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস — ২৫ জুন, ২৩:০০ GMT, কানসাস সিটি
গ্রুপ G
- বেলজিয়াম বনাম মিশর — ১৫ জুন, ১৯:০০ GMT, সিয়াটল
- ইরান বনাম নিউজিল্যান্ড — ১৬ জুন, ০১:০০ GMT, লস অ্যাঞ্জেলেস
- বেলজিয়াম বনাম ইরান — ২১ জুন, ১৯:০০ GMT, লস অ্যাঞ্জেলেস
- নিউজিল্যান্ড বনাম মিশর — ২২ জুন, ০১:০০ GMT, ভ্যাঙ্কুভার
- মিশর বনাম ইরান — ২৭ জুন, ০৩:০০ GMT, সিয়াটল
- নিউজিল্যান্ড বনাম বেলজিয়াম — ২৭ জুন, ০৩:০০ GMT, ভ্যাঙ্কুভার
গ্রুপ H
- স্পেন বনাম কেপ ভার্দে — ১৫ জুন, ১৬:০০ GMT, আটলান্টা
- সৌদি আরব বনাম উরুগুয়ে — ১৫ জুন, ২২:০০ GMT, মিয়ামি
- স্পেন বনাম সৌদি আরব — ২১ জুন, ১৬:০০ GMT, আটলান্টা
- উরুগুয়ে বনাম কেপ ভার্দে — ২১ জুন, ২২:০০ GMT, মিয়ামি
- কেপ ভার্দে বনাম সৌদি আরব — ২৭ জুন, ০০:০০ GMT, হিউস্টন
- উরুগুয়ে বনাম স্পেন — ২৭ জুন, ০০:০০ GMT, গুয়াদালাজারা
গ্রুপ I
- ফ্রান্স বনাম সেনেগাল — ১৬ জুন, ১৯:০০ GMT, নিউ ইয়র্ক/নিউ জার্সি
- ফিফা প্লে-অফ ২ বনাম নরওয়ে — ১৬ জুন, ২২:০০ GMT, বোস্টন
- ফ্রান্স বনাম ফিফা প্লে-অফ ২ — ২২ জুন, ০২:০০ GMT, ফিলাডেলফিয়া
- নরওয়ে বনাম সেনেগাল — ২৩ জুন, ০০:০০ GMT, নিউ ইয়র্ক/নিউ জার্সি
- নরওয়ে বনাম ফ্রান্স — ২৬ জুন, ১৯:০০ GMT, বোস্টন
- সেনেগাল বনাম ফিফা প্লে-অফ ২ — ২৬ জুন, ১৯:০০ GMT, টরন্টো
গ্রুপ J
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া — ১৭ জুন, ০১:০০ GMT, কানসাস সিটি
- অস্ট্রিয়া বনাম জর্ডন — ১৭ জুন, ০৪:০০ GMT, সান ফ্রান্সিস্কো
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া — ২২ জুন, ১৭:০০ GMT, ডালাস
- জর্ডন বনাম আলজেরিয়া — ২৩ জুন, ০৩:০০ GMT, সান ফ্রান্সিস্কো
- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া — ২৮ জুন, ০২:০০ GMT, কানসাস সিটি
- জর্ডন বনাম আর্জেন্টিনা — ২৮ জুন, ০২:০০ GMT, ডালাস
গ্রুপ K
- পর্তুগাল বনাম ফিফা প্লে-অফ ১ — ১৭ জুন, ১৭:০০ GMT, হিউস্টন
- উজবেকিস্তান বনাম কলম্বিয়া — ১৮ জুন, ০২:০০ GMT, মেক্সিকো সিটি
- পর্তুগাল বনাম উজবেকিস্তান — ২৩ জুন, ১৭:০০ GMT, হিউস্টন
- কলম্বিয়া বনাম ফিফা প্লে-অফ ১ — ২৪ জুন, ০২:০০ GMT, গুয়াদালাজারা
- কলম্বিয়া বনাম পর্তুগাল — ২৭ জুন, ২৩:৩০ GMT, মিয়ামি
- ফিফা প্লে-অফ ১ বনাম উজবেকিস্তান — ২৭ জুন, ২৩:৩০ GMT, আটলান্টা
গ্রুপ L
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া — ১৭ জুন, ২০:০০ GMT, ডালাস
- ঘানা বনাম পানামা — ১৭ জুন, ২৩:০০ GMT, টরন্টো
- ইংল্যান্ড বনাম ঘানা — ২৩ জুন, ২০:০০ GMT, বোস্টন
- পানামা বনাম ক্রোয়েশিয়া — ২৩ জুন, ২৩:০০ GMT, টরন্টো
- পানামা বনাম ইংল্যান্ড — ২৭ জুন, ২১:০০ GMT, নিউ ইয়র্ক/নিউ জার্সি
- ক্রোয়েশিয়া বনাম ঘানা — ২৭ জুন, ২১:০০ GMT, ফিলাডেলফিয়া