Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পরিবারে অঘটন! বিশ্বকাপের মাঝেই মাঠ ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরলেন রিঙ্কু, কী হয়েছে?

বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা! গুরুতর অসুস্থ বাবার জন্য দল ছেড়ে দেশে ফিরলেন রিঙ্কু সিং।

পরিবারে অঘটন! বিশ্বকাপের মাঝেই মাঠ ছেড়ে তড়িঘড়ি বাড়ি ফিরলেন রিঙ্কু, কী হয়েছে?

রিঙ্কু সিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 February 2026 22:09

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের হতাশাজনক হারের পর থেকেই টিম ইন্ডিয়া-র পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সেমিফাইনালে পৌঁছনো এখন আর শুধু নিজেদের হাতে নেই, সমীকরণে ঢুকে পড়েছে একাধিক ‘যদি’ এবং ‘কিন্তু’। এই কঠিন পরিস্থিতিতেই বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার কথা ভারতের। কিন্তু তার আগেই ভারতীয় শিবিরে নেমে এল বড় ধাক্কা। পারিবারিক জরুরি কারণে দল ছেড়ে দেশে ফিরে গিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিঙ্কুর বাবা খানচাঁদ সিং গুরুতর অসুস্থ। তাঁকে গ্রেটার নয়ডার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) দলের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন রিঙ্কু। কিন্তু ২৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে চিপকে ভারতের অনুশীলনে তাঁকে দেখা যায়নি। পরে জানা যায়, বাবার অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার ভোরেই চেন্নাই ছেড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।

সূত্রের খবর, ক্যানসারে আক্রান্ত রিঙ্কুর বাবা বর্তমানে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) রয়েছেন। গত বছরই তাঁর শরীরে এই মারণ রোগ ধরা পড়ে। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে ২৬ ফেব্রুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে রিঙ্কুর খেলার সম্ভাবনা কার্যত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

প্রোটিয়াদের বিরুদ্ধে হারের ফলে ভারতের সেমিফাইনালে ওঠার সমীকরণ অনেকটাই জটিল হয়ে গিয়েছে। সুপার এইটের বাকি ম্যাচগুলোতে শুধু জয় পেলেই চলবে না, রানরেটের দিকেও বাড়তি নজর রাখতে হবে সূর্যকুমার যাদব-দের। এই গুরুত্বপূর্ণ সময়ে রিঙ্কুর অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

ভারতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে প্রতিটি ম্যাচেই খেলছিলেন রিঙ্কু। যদিও ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য ছিল না। তবে তাঁর অনুপস্থিতিতে দলে কে সুযোগ পাবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই।

মনে করা হচ্ছে, দলের ‘মিস্টার ফিনিশার’-এর জায়গায় সুযোগ পেতে পারেন অক্ষর প্যাটেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতের সহ-অধিনায়ক খেলেননি। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দর-কে। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত ঘিরে তীব্র সমালোচনাও হয়েছিল। এখন দেখার, জিম্বাবোয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দল কী সিদ্ধান্ত নেয়।


```