ভিডিওতে দেখা যায়, সাতটি কুকুর দল বেঁধে রাস্তা ধরে এগোচ্ছে। একটি আহত জার্মান শেপার্ডকে (German Shepherd) ঘিরে বাকিরা চলছে, আর একজন বারবার ফিরে ফিরে অন্যদের দেখে নিচ্ছে- এই দৃশ্যটিই ভিডিওটিকে আরও আবেগপূর্ণ করে তোলে।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 26 March 2026 17:50
দ্য ওয়াল ব্যুরো: হাইওয়ে ধরে সারিবদ্ধভাবে একদল কুকুরের হেঁটে যাওয়ার ভাইরাল ভিডিও (viral dogs video) সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। অনেকেই সাত চুরি হওয়া পোষ্যের বাড়ি ফেরা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। কিন্তু একটু ঘাঁটাঘাঁটি-তদন্ত করতেই উঠে এল ভিন্ন চিত্র- আবেগকে ছুঁয়ে যাওয়া গল্পটার (7 stolen dogs real story) আসল ভিত্তি আসলে ভুল ব্যাখ্যায় তৈরি।
চিনের উত্তর-পূর্বাঞ্চলে একদল কুকুরকে হাইওয়ে (China's Highway) ধরে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়তেই দাবি উঠেছিল, গ্রাম থেকে চুরি হওয়া সাতটি কুকুর নাকি মাংস ব্যবসায়ীদের হাত থেকে পালিয়ে ১৭ কিলোমিটার হেঁটে বাড়িতে ফিরছে। কিন্তু পরে জানা যায়, সেই পুরো ব্যাকস্টোরিটাই (7 dogs backstory) ভুল। ভিডিওটি সত্যি হলেও 'চুরি' বা 'পালিয়ে আসা'- এসব কোনওটাই ঘটেনি।
Seven dogs stolen from their owners have gone viral after escaping from an illegal transport truck and making their way home.
They traveled around 17 km together, led by a corgi across highways and fields, now safely back with their respective owners..🐶🐾🥺❤️ pic.twitter.com/H5VB9BQkGB— 𝕐o̴g̴ (@Yoda4ever) March 23, 2026
ঘটনাটি গত ১৬ মার্চের। চিনের (China) এক ব্যস্ত হাইওয়েতে কুকুরগুলিকে একসঙ্গে দেখা গিয়েছিল। স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একজন স্থানীয় বাসিন্দা লু নামের ব্যক্তি কুকুরগুলিকে দেখতে পান গ্রামের প্রায় ১৭ কিমি দূরে। ভিডিওতে দেখা যায়, সাতটি কুকুর দল বেঁধে রাস্তা ধরে এগোচ্ছে। একটি আহত জার্মান শেপার্ডকে (German Shepherd) ঘিরে বাকিরা চলছে, আর একজন বারবার ফিরে ফিরে অন্যদের দেখে নিচ্ছে- এই দৃশ্যটিই ভিডিওটিকে আরও আবেগপূর্ণ করে তোলে।
এরপর সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ছড়ায় যে, একটি ডগ মিট দোকানের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরাই তাদের চুরি করেছিল। সেখান থেকেই কোনওভাবে পালিয়ে গিয়ে দলবেঁধে বাড়ির রাস্তা ধরেছে। এমন দাবি এবং ক্যাপশনসহ হাজারও পোস্ট ভাইরাল হয়।
কিন্তু পরে আরও কিছু প্রতিবেদনে বলা হয়, দাবিগুলো একেবারেই ভুল। কোনও চুরি হয়নি, কোনও ট্রাক থেকে পালানোর ঘটনাও নেই। আসলে কুকুরগুলো কাছের গ্রামেরই এবং তারা হাইওয়েতে ঘুরতে বেরিয়েছিল নিজেদের মতো করেই।
মালিকদের কাছ থেকে জানা যায়, ভিডিওতে থাকা আহত জার্মান শেপার্ডটি তখন ‘হিট’-এ ছিল। আশপাশের অন্যান্য কুকুরও তাকে অনুসরণ করে বাইরে বেরিয়ে আসে। গ্রামের কুকুরগুলো প্রায়ই এমনভাবে কিছুদিন ঘুরে বেড়ায়। তাই একসঙ্গে দল বেঁধে ১৭ কিমি দূরে চলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।
এখন সাতটি কুকুরই তাদের নিজেদের মালিকের কাছে নিরাপদে ফিরে গেছে। আর যাকে কেন্দ্র করে এত জটলা-সেই জার্মান শেপার্ডকে আপাতত মালিকেরা বেঁধে রেখেছেন, যাতে আবার বাইরে বেরিয়ে যেতে না পারে।