Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ইন্টার্নের 'লেট নাইট' কাজের প্রশংসা করে জুটল সমালোচনা! প্রবাসী ভারতীয় মালকিনের পোস্ট ঘিরে বিতর্ক

নতুন ইন্টার্ন এক গ্রাহকের অনুরোধ মেটাতে রাত ১২টার পরও অফিসে ছিল। রাত ৯টায় তার কাছে কাজটি আসে, কিন্তু সেটি শেষ না হওয়া পর্যন্ত বাড়ি ফেরার নামও করেনি সে।' সেই ইন্টার্নের একটি ছবি দিয়ে তিনি আরও লেখেন, 'Be like our new intern refusing to leave past midnight… 9-9-6 is actually 9-12-6 for this guy।' 

ইন্টার্নের 'লেট নাইট' কাজের প্রশংসা করে জুটল সমালোচনা! প্রবাসী ভারতীয় মালকিনের পোস্ট ঘিরে বিতর্ক

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 16 November 2025 15:56

দ্য ওয়াল ব্যুরো: রাত জেগে কাজ করার জন্য ইন্টার্নের প্রশংসা (Intern late night work), সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংস্থার প্রতিষ্ঠাতা প্রবাসী ভারতীয় মহিলা। কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়, নেটিজেনদের একাংশ তীব্র সমালোচনা করে। তাঁদের মতে, এই প্রশংসার আড়ালে লুকিয়ে আছে এক বিষাক্ত ও অমানবিক কাজের সংস্কৃতির স্বীকৃতি (NRI woman controversy)। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

Entelligence.AI নামে এক সংস্থার প্রতিষ্ঠাতা ঐশ্বর্য শঙ্কর তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, 'তাঁর নতুন ইন্টার্ন এক গ্রাহকের অনুরোধ মেটাতে রাত ১২টার পরও অফিসে ছিল। রাত ৯টায় তার কাছে কাজটি আসে, কিন্তু সেটি শেষ না হওয়া পর্যন্ত বাড়ি ফেরার নামও করেনি সে।' সেই ইন্টার্নের একটি ছবি দিয়ে তিনি আরও লেখেন, 'Be like our new intern refusing to leave past midnight… 9-9-6 is actually 9-12-6 for this guy।' অর্থাৎ আমাদের নতুন ইন্টার্নের থেকে শেখা উচিত, ৯-৯-৬ ওর কাছে আসলে ৯-১২-৬ ।

কিন্তু এই পোস্ট করার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসে। নেটিজেনদের দাবি, একজন ইন্টার্নের উপর এমন চাপ দেওয়া একেবারেই অনুচিত, আর তাতে উৎসাহ জোগানো আরও ভুল। অনেকেই প্রশ্ন তোলেন, রাতভর কাজের জন্য ইন্টার্ন কোনও অতিরিক্ত পারিশ্রমিক পান কি না (overwork criticism)। কেউ কেউ জানান, এভাবে কাজ করানোর সংস্কৃতিই কর্মীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর।

একজন লেখেন, "আশা করি তাঁর অতিরিক্ত কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হয়েছে। ইন্টার্ন মানেই সে বিনা বেতনের নয়।” আরেকজনের মন্তব্য, “এভাবে জীবন কাটানো যায় না। একটু তো নিজের জন্যও সময় রাখা উচিত।”

কেউ কেউ মনে করিয়ে দেন, রাতভর এভাবে কাজ করে শেষ পর্যন্ত কোনও লাভই হবে না। কারণ কোম্পানি যদি একদিন ‘রিস্ট্রাকচারিং’-এর কথা বলে ছাঁটাই করে দেয়, তাহলে আগের সব পরিশ্রমই ব্যর্থ হয়ে যাবে। আরেকজন লিখেছেন, এমন আচরণ দেখেই অনেক সময় ম্যানেজাররা অন্য কর্মীদের কাছেও একই ধরনের অযৌক্তিক পরিশ্রম আশা করতে শুরু করেন, যা পুরো দলের উপরই বাড়তি চাপ তৈরি করে।

তবে সমালোচনার জবাবে ঐশ্বর্য দাবি করেন, ইন্টার্নকে তিনি নিজেই বাড়ি যেতে বলেছিলেন, কিন্তু ইন্টার্ন নিজের ‘ওয়ার্ক এথিক’-এর কারণে কাজ শেষ না হওয়া পর্যন্ত থাকতে চেয়েছিলেন।

তবে, এই ঘটনা আবারও সামনে এনেছে সেই পুরনো প্রশ্ন, অফিস টাইমের পরও কাজ করার কি সত্যিই ‘ডেডিকেশন’, নাকি এক অসুস্থ কর্মসংস্কৃতি? দ্রুত পরিবর্তনশীল কর্পোরেট দুনিয়ায় এ বিতর্ক আরও জোরাল হচ্ছে।


```